প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটের আরেকটি রুটে চালু হচ্ছে এসি বাস

editor
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ণ
সিলেটের আরেকটি রুটে চালু হচ্ছে এসি বাস

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের আরেকটি রুটে চালু হতে যাচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস। শিগগিরই সিলেট-হবিগঞ্জ রুটে এই বাস সার্ভিস চালু করতে যাচ্ছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। শুরুতে চারটি বাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাত্রীদের চাহিদা বাড়লে বাসের সংখ্যাও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Manual7 Ad Code

জানা গেছে, বর্তমানে হবিগঞ্জ-সিলেট বাইপাস ও হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে ১১৫টি বাস চলাচল করে। এ রুটে প্রতিদিন বাসযোগে প্রায় ৮ হাজার যাত্রী যাতায়াত করেন। সিলেটের বিভিন্ন রুটে এসি বাস চালুর প্রেক্ষিতে ওই রুটের যাত্রীরাও আরামদায়ক এসি বাসের দাবি তুলেন। যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে মোটর মালিক গ্রুপ এসি বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল গণমাধ্যমকে জানান, ‘সিলেট-হবিগঞ্জ রুটে এসি বাস সার্ভিস এখন সময়ের দাবি। গত এক বছর ধরে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। অবশেষে গত মাসের বৈঠকে এসি বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Manual5 Ad Code

তিনি আরও জানান, বিআরটিসির সঙ্গে পরামর্শ করে এসি বাসের ভাড়া নির্ধারণ করা হবে। হবিগঞ্জ থেকে সকালে এবং সিলেট থেকে বিকেলে বাস ছাড়ার সময়সূচি প্রাধান্য পাবে। যাতে অফিসগামী ও শিক্ষার্থীরা সহজে সুবিধা নিতে পারেন।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code