প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

অপেক্ষায় সিলেটের ৭০ হাজার এইচএসসি পরীক্ষার্থী : ফল প্রকাশ বৃহস্পতিবার

editor
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ণ
অপেক্ষায় সিলেটের ৭০ হাজার এইচএসসি পরীক্ষার্থী : ফল প্রকাশ বৃহস্পতিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। সকাল ১০টায় একযোগে ফল প্রকাশ করা হবে। দেশের সব সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে একসঙ্গে ফল প্রকাশ করা হবে। আর প্রকাশিত ফল শিক্ষার্থীরা তিনভাবে জানতে পারবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল সকাল ১০টায় প্রকাশ করা হবে।

Manual8 Ad Code

শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এই বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৬৯ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এরমধ্যে ২৮ হাজার ১৫ জন ছেলে এবং ৪১ হাজার ৯১৬জন মেয়ে শিক্ষার্থী রয়েছেন।

Manual2 Ad Code

তবে গত বছরের তুলনায় এ বছর সিলেটে পরীক্ষার্থী কমেছে ১৩ হাজার ২৩৪। গত বছর সিলেটে পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ১৬৫ জন।

Manual7 Ad Code

এই বোর্ডের অধীনে ৩২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৯ হাজার ৯৩১জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। ৮৮টি কেন্দ্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিলেট শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ জানায়, সিলেট শিক্ষাবোর্ডের মোট পরীক্ষার্থী ৬৯ হাজার ৯৩১ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১২ হাজার ৯৮০ জন, মানবিক বিভাগ থেকে ৪৭ হাজার ৭২৩ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৯ হাজার ২২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

এছাড়া জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, এবছর সিলেট জেলায় পরীক্ষার্থী রয়েছেন ৩১ হাজার ১৬১ জন। তারমধ্যে ১৩ হাজার ২৫১ ছেলে ও ১৭ হাজার ৯১০ জন মেয়ে। সুনামগঞ্জ জেলায় ১২ হাজার ৭২৮ পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৪ হাজার ৯০৩ জন ও মেয়ে ৭ হাজার ৩৭৯ জন।

Manual7 Ad Code

মৌলভীবাজার জেলায় পরীক্ষার্থী ১৪ হাজার ২০৯ জন। তারমধ্যে ৫ হাজার ৩২৭ ছেলে ও ৮ হাজার ৮৮২ মেয়ে। হবিগঞ্জ জেলায় ১১ হাজার ৮৩৩ পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৪ হাজার ৫৩৪ ও মেয়ে ৭ হাজার ২৯৯ জন।

বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল শিক্ষার্থীরা জানতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে। এক্ষেত্রে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে। আবার কেউ চাইলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা কেন্দ্র থেকেও ফলাফল জানতে পারবে৷ আর ফল জানার তৃতীয় পদ্ধতিটি হলো এসএমএস। এক্ষেত্রে নির্ধারিত শর্ট কোড 16222–এ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল ও বছর লিখে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।

ফলাফল প্রকাশ উপলক্ষ্যে একই দিন সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এদিকে, ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। শিক্ষার্থীরা অনলাইনে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। শিক্ষা বোর্ড বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন করা যাবে না।

উল্লেখ্য, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন সোয়া ১২ লাখের বেশি পরীক্ষার্থী।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code