প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গভীররাত থেকে সকাল : সিলেটের সড়কে কি করছিলো পুলিশ

editor
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ণ
গভীররাত থেকে সকাল : সিলেটের সড়কে কি করছিলো পুলিশ

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
গভীর রাত থেকে সকাল পর্যন্ত সিলেটজুড়ে অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাত থেকে বুধবার (১৫ অক্টোবর) সকাল ৭টা পর্যন্ত এই অভিযান চলে।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হঠাৎ অভিযানে নামে পুলিশ। চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাসী চালানো হয়। নগরীর চৌহাট্টা, দরগাহ গেইট, খাসদবীরসহ বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। শুধু সড়ক নয় সিলেটের বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

Manual5 Ad Code

বিষয়টি নিয়ে সিলেট মেট্রোপলিট পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিলেটের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে নগরজুড়ে এই অভিযান চালানো হয়েছে। গভীর রাত থেকে আজ (বুধবার) সকাল ৭টা পর্যন্ত এই অভিযানে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

তিনি বলেন, অভিযানকালে মাদকসহ ও বিভিন্ন মামলা পরোয়ানাভুক্ত কয়েকজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code