প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভারতের সঙ্গে সিলেটের কুশিয়ারা নদীর পানিবন্টন প্রকল্প স্থগিত

editor
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৫, ১২:৩৭ অপরাহ্ণ
ভারতের সঙ্গে সিলেটের কুশিয়ারা নদীর পানিবন্টন প্রকল্প স্থগিত

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
ভারতের সঙ্গে শেখ হাসিনার করা কুশিয়ারা নদীর পানিবন্টন প্রকল্প স্থগিত করেছে অন্তবর্তীকালীন সরকার। সঙ্গে আছে আরও ৯টি চুক্তি। এছাড়াও সিলেট-শিলচর সংযোগসহ আরও ৯টি চুক্তিও আছে বাতিলের খাতায়।

সোমবার (২০ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এ তথ্য উল্লেখ করেছেন।সিলেট অঞ্চলের অন্যতম প্রধান দুই নদী কুশিয়ারার পানিবন্টন প্রকল্পটি স্থগিত হওয়ায় সিলেটের কৃষিক্ষেত্রে সৃষ্ট একটা সম্ভাবনা নষ্ট হতে পারে।

Manual5 Ad Code

২০২২ সালে শেখ হাসিনার সময়ে করা এ সমঝোতা স্মারকের মাধ্যমে আন্তঃসীমান্ত নদী কুশিয়ারা থেকে বাংলাদেশের অনুকুলে দেড় শতাধিক কিউসেক পানি প্রত্যাহারের কথা ছিল।

Manual5 Ad Code

এতে সীমান্তবর্তী জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার পানি সংকটে থাকা ৫ সহ¯্রাধিক একর জমি সেচের আওতায় নিয়ে আসার একটা সম্ভাবনা ছিল।

Manual3 Ad Code

এছাড়াও বাতিল হওয়া চুক্তির মধ্যে আছে, ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ প্রকল্প, আশুগঞ্জ-আগরতলা করিডর, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, সিলেট-শিলচর সংযোগ প্রকল্প, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা পোর্ট), ভারতীয় প্ররিক্ষা কোম্পানির সঙ্গে টাগ বোট চুক্তি।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code