প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

হাসিনা-জয়-পুতুলের মামলার রায় ঘিরে আদালত এলাকায় বাড়তি নিরাপত্তা

editor
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ণ
হাসিনা-জয়-পুতুলের মামলার রায় ঘিরে আদালত এলাকায় বাড়তি নিরাপত্তা

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
ঢাকার আদালত এলাকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্লট দুর্নীতি মামলার রায় ঘোষণা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকে আদালত প্রাঙ্গণ ও আশপাশে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রাখা হয়েছে। প্রধান ফটকসহ প্রাঙ্গণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে, সাঁজোয়া যান ও প্রিজনভ্যান প্রস্তুত রাখা হয়েছে। সন্দেহজনক মনে হলে প্রবেশকারীকে তল্লাশির আওতায় আনা হচ্ছে।

Manual5 Ad Code

লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান সামী জানান, আমাদের পরিপূর্ণ প্রস্তুতি রয়েছে, যাতে রায় ঘিরে কোনো নাশকতা হতে না পারে। আদালত প্রাঙ্গণ ও চারপাশে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে।

Manual1 Ad Code

ঢাকার পূর্বাচলে নতুন শহর প্রকল্পে ১০ কাঠা আকারের তিনটি প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতি মামলার রায় বৃহস্পতিবার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘোষণা করবেন। শেখ পরিবার ছাড়াও ২০ জন আসামি রয়েছেন। গ্রেপ্তার রয়েছেন কেবল একজন; কারাগারে থাকা রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম রায় ঘোষণার সময় আদালতে হাজির হবেন।

শেখ পরিবারের তিনজনের সঙ্গে আসামি হিসেবে রয়েছেন- সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. শহীদ উল্লা খন্দকার ও কাজী ওয়াছি উদ্দিন, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) মো. নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য (উন্নয়ন) অবসরপ্রাপ্ত মেজর প্রকৌশলী সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) শফি উল হক, পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) হাফিজুর রহমান, হাবিবুর রহমান ও নায়েব আলী শরীফ, সাবেক উপপরিচালক (এস্টেট ও ভূমি-২) কামরুল ইসলাম, সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি-৩) মাজহারুল ইসলাম।

Manual6 Ad Code

এ মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে ২০২৩ সালের ৫ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর আওয়ামী লীগ আমলের অনিয়ম-দুর্নীতির অভিযোগের মধ্যে প্রথম সিদ্ধান্ত কার্যকর হবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code