প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

আ.লীগের কাছে তথ্য পাচার, এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

editor
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ণ
আ.লীগের কাছে তথ্য পাচার, এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে আলোচনার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual8 Ad Code

এর আগে তার দুটি মুঠোফোন জব্দ করে পুলিশ স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পাঠানো হয়।

শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে চট্টগ্রাম নগরীর পাচলাইশ থানার সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ও পাঁচলাইশ থানা পুলিশ।

Manual4 Ad Code

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, ‘জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন পাঠানোর পর শনিবার অনুমোদন পাওয়া যায়। এর পর আরআরএফের এএসপি আবুল কাশেম জাহাঙ্গীরের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। মামলা দায়েরের পর পাচলাইশ থানা-পুলিশ ও এসআরইউ সদস্যরা তাকে সিএমপি অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করেন।
’
জানা গেছে, এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুস চৌধুরী তার কার্যালয়ে জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিকভাবে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়। এই সময় তার মোবাইল দুটি জব্দ করে পুলিশ স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পাঠানো হয়।

Manual2 Ad Code

এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছেন ডিআইজিমো. আবদুল কুদ্দুস চৌধুরী।

Manual8 Ad Code

এ ঘটনায় বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সাফিজুল ইসলাম। রাষ্ট্রদ্রোহ মামলাটির তদন্ত করবে সন্ত্রাসবিরোধী কাঠামোর অধীনে পরিচালিত পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরইউ।

জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code