প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ফিটনেস পরীক্ষায় পাস, ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন সাকিব

editor
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৪, ০৪:১৭ অপরাহ্ণ
ফিটনেস পরীক্ষায় পাস, ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন সাকিব

Manual1 Ad Code

 

ক্রীড়া প্রতিবেদক:

Manual5 Ad Code

বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে আয়োজিত হতে যাচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট পাঁচ ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন টুর্নামেন্টের আয়োজন করছে। যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সও।

 

বাংলাদেশ থেকে একটি দল এই লিগে খেললেও তানজিম হাসান সাকিব খেলবেন ক্যারিবিয়ান লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। মূলত বাংলাদেশি এই পেসারকে গ্লোবাল সুপার লিগের জন্যই দলভুক্ত করেছে গায়ানা।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

তবে চোটের কারণে এই আসরে তার খেলা নিয়ে এতদিন ছিল অনিশ্চয়তা। অবশ্য এবার আশার কথা শোনা গেল সাকিবের সুপার লিগ খেলা নিয়ে। চোট কাটিয়ে মাঠে ফেরার পর ফিটনেস টেস্ট দিয়েছিলেন সাকিব। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি।

Manual7 Ad Code

ফিটনেস পরীক্ষায় পাস করায় বিসিবির কাছ থেকে এই লিগে খেলার অনুমতি পেয়েছেন সাকিব। বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা পোস্টকে।

গ্লোবাল সুপার লিগ খেলতে চলতি মাসের ২২ তারিখ দেশ ছাড়তে পারেন এই বাংলাদেশি পেসার।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code