নিজস্ব প্রতিবেদক:
সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন বাদাঘাট এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ বিপুল পরিমাণ ভারতীয় মালামালসহ এক যুবককে গ্রেফতার করেছে। শুক্রবার (৬ মার্চ) রাতে মহানগর গোয়েন্দা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে ভারতীয় পণ্যবাহী কাভার্ড ভ্যান আটক করে।
Manual8 Ad Code
পরে তল্লাশি চালিয়ে কাভার্ড ভ্যান থেকে ১১ বস্তা ভারতীয় শাড়ী, ১৪ বস্তা ভারতীয় ক্লোপ জি ক্রীম, ৮৮টি শিশুদের চশমা ও ৬০ প্যাকেট সুপার বেবী আইওয়ার চশমা এবং ৩০ প্যাকেট শিশুদের টনি বেবি চশমা জব্দ করে।
এসময় পুলিশ সাদিকুর রহমান (২১) নামের এক যুবককে গ্রেফতার করে। সে এয়ারপোর্ট থানাধীন মংলিরপাড় এলাকার খুরশেদের ছেলে।
Manual8 Ad Code
শনিবার (৭ মার্চ) সকালে গ্রেফতারকৃত সাদিককে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় জালালাবাদ থানা পুলিশ।
শনিবার এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, গোয়েন্দা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে ভারতীয় মালবাহী একটি কাভার্ড ভ্যান আটক করে। এসময় কাভার্ড ভ্যান থেকে শাড়ীসহ বিভিন্ন ধরনের ভারতীয় মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জালালাবাদ থানা বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। জব্দকৃত ভারতীয় পণ্যের বাজার মূল্য প্রায় ২৭ লাখ ৯৬ হাজার ১৬০ টাকা বলে জানান তিনি।