শেওলা স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে কয়লা-পাথর আমদানি
শেওলা স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে কয়লা-পাথর আমদানি
editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
Manual3 Ad Code
Manual6 Ad Code
স্টাফ রিপোর্টার:
Manual7 Ad Code
দ্বিপক্ষীয় বাণিজ্য সুবিধা বাড়াতে তিন মাস বন্ধ থাকার পর সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর দিয়ে আবারও কয়লা ও পাথর আমদানি শুরু হচ্ছে। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে এই কার্যক্রম পুনরায় শুরু হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দরের পোর্ট ভবনের সম্মেলনকক্ষে বাংলাদেশ ও ভারত দুই দেশের ব্যবসায়ীদের এক যৌথ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত তিন মাস ধরে শেওলা স্থলবন্দর দিয়ে কয়লা ও পাথর আমদানি বন্ধ রয়েছে।
সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে সভায় সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের আহ্বায়ক মো. আতিক হোসেন সঞ্চালনা করেন। সভায় ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস অ্যান্ড ইম্পোর্টারস কো-অর্ডিনেশন টিম, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের নেতারা অংশ নেন।
সভায় দুই দেশের ব্যবসায়ীরা শেওলা স্থলবন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম আরও সহজ ও নিরবচ্ছিন্ন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে ব্যবসায়িক স্বার্থ সুরক্ষা এবং বৈধ ব্যবসায়ীদের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনার বিষয়েও আলোচনা হয়।
Manual3 Ad Code
সভায় দুই দেশের ব্যবসায়ী সংগঠনের অনুমোদিত বৈধ সদস্যদের তালিকা পারস্পরিকভাবে বিনিময়ের সিদ্ধান্ত হয়। ওই তালিকায় থাকা সদস্য ছাড়া অন্য কারও সঙ্গে কয়লা ও পাথর আমদানি-রপ্তানি না করার বিষয়েও ব্যবসায়ী নেতারা সম্মত হন।
Manual6 Ad Code
ব্যবসায়ীরা জানান, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শেওলা স্থলবন্দর দিয়ে কয়লা ও পাথর আমদানি পুনরায় চালুর পাশাপাশি সীমান্ত বাণিজ্য সচল রাখতে দুই দেশের ব্যবসায়ী সংগঠনগুলো যৌথভাবে কাজ করবে।
সভায় ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস অ্যান্ড ইম্পোর্টারস কো-অর্ডিনেশন টিমের পক্ষে আবু সালেহ মো. ফখর উদ্দিন, অমরেশ রায়, সত্য রঞ্জন দে, শিবাজী চৌধুরী, রুহুল কুদ্দুছসহ অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশি আমদানিকারকদের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল আহমদ, জাকারিয়া ইমতিয়াজ জাকির, মনিরুল হক, মো. শাহ আলম, জুয়েল আহমদ, আবুল হাসেমসহ আরও অনেকে।