প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দুর্দান্ত জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের

editor
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ণ
দুর্দান্ত জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ড নারী দলকে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

Manual3 Ad Code

মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আয়ারল্যান্ড। ৩৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারালেও তিনে নেমে দলটির উইকেটকিপার অ্যামি হান্টার খেলেন ৬৮ রানের ইনিংস। ত্রিশোর্ধ্ব দুটি ইনিংস খেলেছেন ওরলা প্রেন্ডেরগাস্ট (৩৭) এবং লরা ডেলানি (৩৩)।

তবে সুলতানা-স্বর্ণাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত দুইশর আগেই থামতে হয় আইরিশদের। ৫০ ওভারে ৬ ওভারে ১৯৩ রান পর্যন্ত পৌঁছায় দলটি।

Manual5 Ad Code

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন সুলতানা খাতুন। একটি করে উইকেট পেয়েছেন স্বর্ণা আক্তার ও নাহিদা আক্তার।

১৯৪ রান তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার মুর্শিদা খাতুনকে (৬) হারায় বাংলাদেশ। তবে অন্য ওপেনার ফারজানা হকের ফিফটি (৫০) এবং শারমিন সুপ্তা (৪৩) ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির (৪০) সময়োপযোগী দুই ইনিংসে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

শেষদিকে ২৯ বলে অপরাজিত ২৯ রান করে বাংলাদেশকে জয়ের বন্দরে নোঙর করান স্বর্ণা। এটাই এখন ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানতাড়া করে জয়ের কীর্তি।

আইরিশদের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন লরা ডেলানি।

Manual2 Ad Code

আগামী ২ ডিসেম্বর সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সে ম্যাচে আইরিশদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code