প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

editor
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

ক্রীড়া ডেস্ক:

Manual5 Ad Code

আন্তর্জাতিক হকিতে নিজেদের অভিষেক আসরে একের পর এক ইতিহাস তৈরি করে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। বাছাই পর্ব টপকে এশিয়ান গেমসে খেলার টিকিট নিশ্চিতের পর বাংলাদেশ উঠে গেছে ফাইনালে। মঙ্গলবার জাকার্তায় সেমিফাইনালে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে।

সেমিফাইনালে দুর্দান্ত খেলেছেন আইরিন আক্তার রিয়া। হ্যাটট্রিক করে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রেখেছেন এই ফরোয়ার্ড। অষ্টম মিনিটে রিয়ার গোলে লিড নেয় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোল করে ১২ মিনিটে সমতায় ফেরে সিঙ্গাপুর।

 

Manual1 Ad Code

১-১ গোলে এগিয়ে চলে ৫৬ মিনিট পর্যন্ত। ৫৭ মিনিটে দ্বিতীয়বার বাংলাদেশকে এগিয়ে দেন রিয়া। পরের মিনিটে আরেকটি গোল করেন রিয়া। তার হ্যাটট্রিক পূরণের মধ্যে দিয়ে বাংলাদেশের জয়ও প্রায় নিশ্চিত হয়ে যায়।

Manual2 Ad Code

বাকি সময় লিড ধরে রেখে বাংলাদেশ উঠে গেছে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই মঞ্চে। চাইনিজ তাইপে ও ইন্দোনেশিয়ার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের বিপক্ষে বাংলাদেশ ফাইনাল খেলবে আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায়।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code