জামায়াত জোট থেকে নির্বাচিত যারা
জামায়াতে ইসলামী জোটে নির্বাচিত জামায়াতের নয় সংসদ সদস্য হলেন—নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।
একই জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সংসদ সদস্য হয়েছেন মাহমুদা আলম মিতু, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) তাসমিয়া প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম।
৫০টি আসনে সংরক্ষিত নারী আসনের জন্য গত ২১ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সময়ের মধ্যে ৫৩ জন মনোনয়নপত্র জমা দেন। বাছাইয়ে বাদ পড়েন ৪ জন।
এর মধ্যে জামায়াত জোটের প্রার্থী এনসিপির মনিরা শরামিন ও রাজনৈতিক দল এবং জোটের বাইরে ছিল ৩ জন।
Manual7 Ad Code
আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের ভোটের তারিখ নির্ধারিত ছিল। তবে প্রতি আসনের বিপরীতে একক প্রার্থী থাকায় বরাবরের মতো এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন ৪৯ সংসদ সদস্য।
এদিকে, মনোনয়নপত্র বৈধ হলেও আজ শপথ নিতে পারেননি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।
Manual6 Ad Code
নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেন, সাধারণত বৈধ ঘোষণা হওয়ার পরদিন গেজেট প্রকাশ হয়। কারণ তার পক্ষে বা বিপক্ষে আপিল করার সময় দিতে হবে। এরপর মনোনয়ন প্রত্যাহারের একটি সময় দিতে হবে।
Manual7 Ad Code
তিনি বলেন, আমরা আপিল ও মনোনয়ন প্রত্যাহারের সময় রেখেছি। সেজন্য আজ গেজেট প্রকাশ হচ্ছে না। সব ঠিক থাকলে আগামীকাল সোমবার হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু গেজেট প্রকাশ হচ্ছে না, তাই তিনি শপথ নিতে পারবেন না।
এনসিপির আরেক নেতা মনিরা শারমিনের আদালতের রিটের বিষয়ে জানতে চাইলে ইসি মাছউদ বলেন, তার রিটের বিষয়টিও আমাদের নজরে রয়েছে। তবে আগামীকাল গেজেট প্রকাশ হবে, সেটি বলা যায় না। এটি পুরোপুরি আদালতের ওপর নির্ভর করছে। আদালত যদি রুল জারি করে, তখন আমাদের নতুন সিদ্ধান্ত নিতে হবে। কারণ পদ মাত্র একটি।
‘এখন নুসরাতকে দিয়ে দিলাম। আদালত বললেন, মনিরাকে রাখেন। ফলে অনেক কিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। আশা করি, কালকে গেজেট হয়ে যাবে।’
আদালত যদি মনিরা শারমিনের বিষয়ে কোনো নির্দেশনা দিয়ে চিঠি পাঠান, সে ক্ষেত্রে নুসরাতের গেজেট প্রকাশিত হলে তা আইন অনুযায়ী বাতিল হবে কি না জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই বাতিল হয়ে যাবে। তখন দুইজন প্রার্থী হবেন। আমরা বলতে পারি, দুইজনের মধ্যে একজন, অথবা ভোটে চলে যাবে। জামায়াত জোট ভোট দিয়ে প্রার্থী নির্বাচিত করবে।
Manual4 Ad Code
এদিকে আজ হাইকোর্টে প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য করা রিটের রায় না আসা পর্যন্ত নুসরাতের গেজেট প্রকাশ না করতে ইসিকে চিঠি দিয়েছেন মনিরা শারমিন।
চিঠিতে মনিরা শারমিন জানান, তার প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেছেন, যার শুনানি আগামীকাল। সে পর্যন্ত ইসিকে গেজেট না প্রকাশ করার অনুরোধ জানান মনিরা।