প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

স্বপ্না-মুনকিকে ছাড়া সাফের হ্যাটট্রিক মিশনে বাংলাদেশ

editor
প্রকাশিত মে ৭, ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ণ
স্বপ্না-মুনকিকে ছাড়া সাফের হ্যাটট্রিক মিশনে বাংলাদেশ

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক :
সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বার শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার লক্ষ্য নিয়ে থাইল্যান্ডের ব্যাংকক যাত্রা করছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে এই হ্যাটট্রিক শিরোপার মিশনে বড় চমক হিসেবে বাদ পড়েছেন জাতীয় দলের নিয়মিত দুই মুখ স্বপ্না রানী ও মুনকি আক্তার। দলের প্রধান কোচ পিটার বাটলারের কড়া বার্তা মাঠের পারফরম্যান্স এবং শৃঙ্খলাবোধের প্রশ্নে তিনি কোনো ধরনের আপস করতে রাজি নন। এই কঠোর অবস্থানের কারণেই দুই অভিজ্ঞ মিডফিল্ডারকে ছাড়াই সাফের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে।

Manual1 Ad Code

অষ্টম সাফ নারী চ্যাম্পিয়নশিপ আগামী ২৫ মে ভারতের গোয়ায় শুরু হতে যাচ্ছে। সেখানে মূল লড়াইয়ে নামার আগে ১৫ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করতে আগামীকাল থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। ব্যাংককে ক্যাম্প চলাকালীন ১০ ও ১৭ মে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। এরপর ২১ মে ব্যাংকক থেকেই সরাসরি গোয়ায় পৌঁছাবে বর্তমান চ্যাম্পিয়নরা।

Manual3 Ad Code

রোববার দুপুরে বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার ও নতুন অধিনায়ক আফঈদা খন্দকার টুর্নামেন্ট নিয়ে নিজেদের আশাবাদ ব্যক্ত করেন। তবে শিরোপা জয়ের পথটি যে এবার মোটেও মসৃণ হবে না, সেটি বারবার উঠে এসেছে কোচের বক্তব্যে। বাটলার মনে করিয়ে দেন, গত দুবার নেপালের মাটিতে নেপালকে হারিয়ে শিরোপা জিতলেও এবার লড়াই হবে ভারতের মাঠে। ভারত এই টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়ন এবং এবার ঘরের মাঠে তারা শিরোপা পুনরুদ্ধারে মরিয়া থাকবে। এছাড়া ভুটানের মতো দলগুলোও এখন অনেক উন্নতি করেছে এবং প্রতিটি দলই এখন অনেক বেশি সংগঠিত।

২০২৪ সালের শিরোপা জয়ী স্কোয়াড থেকে এবার বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। ২৩ জনের চূড়ান্ত দলে আগের আসরের ১০ জন খেলোয়াড়ই নেই। কোচের বিরুদ্ধে বিদ্রোহের জেরে অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মাসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী ও সানজিদারা আগে থেকেই আলোচনার বাইরে ছিলেন। তবে স্বপ্না রানী ও মুনকি আক্তারের বাদ পড়াটা নতুন আলোচনার জন্ম দিয়েছে। গত দুটি সাফ জয়ী দলের সদস্য স্বপ্না ও জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে ওঠা মুনকিকে শুধু বাদই দেননি কোচ, তাঁদের নিয়ে বাটলার রীতিমতো বিস্ফোরক মন্তব্যও করেছেন।

Manual5 Ad Code

বাটলার বলেন, ‘স্বপ্না আর মুনকির পারফরম্যান্স খুবই খারাপ। ওরা প্রত্যাশিত পর্যায়ে পারফর্ম করতে পারেনি, কথা শোনেনি এবং আশা করি একদিন তাদের বোধোদয় হবে। আশা করি একদিন ওরা বুঝতে পারবে যে আমি ওদের উপকারই করছি। তাই ওদের দল থেকে বাদ দেওয়া হয়েছে। ওরা দলের সাথে অনুশীলন করছে না, এমনকি তারা অনুশীলন গ্রুপের সাথেও নেই।’

Manual8 Ad Code

বাদ পড়া খেলোয়াড়দের শূন্যস্থান পূরণে কোচ এবার একঝাঁক নতুন মুখ অন্তর্ভুক্ত করেছেন। সাফের চূড়ান্ত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন স্বর্ণা রানী, হালিমা খাতুন, সুরভী আকন্দ প্রীতিসহ আটজন তরুণ ফুটবলার। এদের মধ্যে অর্পিতা বিশ্বাস ও মোমিতা খাতুন একেবারেই নতুন হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছেন। তবে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার নবীরন খাতুন।

২৩ সদস্যের স্কোয়াড: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, হালিমা আক্তার, শিউলি আজিম, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কোহাতি কিসকু, সুরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার সিনিয়র, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, উমেহ্লা মারমা, মোছাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, আনিকা রানী সিদ্দিকী, সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার জুনিয়র।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code