পরপর দুই ম্যাচে দুই পেনাল্টি মিস এমবাপ্পের, যা বললেন রিয়াল কোচ
পরপর দুই ম্যাচে দুই পেনাল্টি মিস এমবাপ্পের, যা বললেন রিয়াল কোচ
editor
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ণ
Manual1 Ad Code
স্পোর্টস ডেস্ক:
খুব বড় প্রত্যাশা নিয়েই রিয়াল মাদ্রিদে এসেছিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। তার নামের পাশে বিশ্বকাপ শিরোপা। ঠিক দুই বছর আগের বিশ্বকাপে পেয়েছিলেন সর্বোচ্চ স্কোরারের সম্মান। এমবাপ্পে পুরো ফুটবলবিশ্বেই পরীক্ষিত এক নাম। এমন একজনকে নিয়ে ঠিক সংশয় প্রকাশ করা চলে না। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন তা বেশ কিছু দিন ধরেই পূরণ করতে পারছেন না এই ফ্রেঞ্চ সেনসেশন।
Manual7 Ad Code
এখন এমবাপ্পের নামের পাশে বড় হয়ে দেখা দিয়েছে পেনাল্টি মিসের ঘটনা। এক সপ্তাহের মধ্যে টানা দুটি পেনাল্টি মিস করলেন ২০১৮ সালের বিশ্বকাপজয়ী তারকা। প্রথমবার লিভারপুলের বিপক্ষে। আর গতকাল অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে। দুটি দলের বিপক্ষেই রিয়াল মাদ্রিদ হেরেছে। এমবাপ্পের ক্যারিয়ারে এমন বাজে সময় এবারই প্রথম। তবে এমন সময়ে কোচ কার্লো অ্যানচেলত্তিকে নিজের পাশেই পাচ্ছেন এমবাপ্পে। ইতালিয়ান এ কোচের মতে, এমবাপ্পেকে আরও অনেক বেশি সময় দেওয়া উচিত।
Manual2 Ad Code
রিয়াল মাদ্রিদে এমবাপ্পের মূল সক্ষমতার ১ শতাংশ পারফরম্যান্সও দেখা যাচ্ছে না। ম্যাচশেষে সাংবাদিকদের ছিল— এমন মন্তব্যও সরাসরি প্রত্যাখ্যান করেন রিয়াল ম্যানেজার।
আনচেলত্তি বলেন, সে যা করছে তা ১ শতাংশের বেশি (পারফরম্যান্সের লেভেল)। তবে স্বীকার করতেই হবে, এমবাপ্পে তার সেরা পর্যায়ে নেই। তাকে সময় দিতে হবে মানিয়ে নেওয়ার জন্য। সে ১০ গোল করেছে এবং কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
Manual6 Ad Code
পেনাল্টি মিস নিয়েও এমবাপ্পেকে মূল্যায়ন করতে রাজি নন তিনি, পেনাল্টি দিয়ে আমি কোনো খেলোয়াড়কে মূল্যায়ন করতে চাই না। কারণ কখনো পেনাল্টি থেকে গোল আসবে, কখনো মিস হবে। অবশ্যই এমবাপ্পে ব্যথিত ও হতাশ। তবে আমাদের এগিয়ে যেতে হবে।
আগের ম্যাচেই পেনাল্টি নিয়ে সফল হয়েছিলেন বেলিংহ্যাম। এ ম্যাচেই আবার কেন এমবাপ্পেই এগিয়ে গেলেন পেনাল্টি নিতে, সেটির ব্যাখ্যাও দিয়েছেন এই কোচ—আমার মনে হয়, তারা দুজন (এমবাপ্পে ও বেলিংহাম) কথা বলেছে এবং এমবাপ্পে দায়িত্ব তুলে নিয়েছে। কিন্তু ভালো শট নিতে পারেনি। ফুটবলে এটি হতেই পারে।
Manual2 Ad Code
ভিনিসিয়ুস জুনিয়রের চোটের কারণে এমবাপ্পেকে নিতে হচ্ছে বাড়তি দায়িত্ব। কিন্তু নিজেকে প্রমাণের সুবর্ণ সুযোগও হারাচ্ছেন তিনি। এমনকি নিজের পছন্দের লেফট উইং পজিশন থেকেও খুব বেশি ঝলক দেখা যাচ্ছে না এমবাপ্পের। এমন অবস্থায় রিয়ালের ম্যানেজারও চাইছেন এমবাপ্পেকে সেরা ছন্দে ফিরে পেতে।