প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ইয়ামালের পর ইনজুরিতে উইলিয়ামস, স্পেনের কপালে চিন্তার ভাঁজ

editor
প্রকাশিত মে ১১, ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ণ
ইয়ামালের পর ইনজুরিতে উইলিয়ামস, স্পেনের কপালে চিন্তার ভাঁজ

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক :
আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাসখানেক বাকি। আর এর মধ্যেই বড় ধাক্কায় খেল স্পেন। গতরাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে খেলার সময় পেশির ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছেন ২৩ বছর বয়সী উইঙ্গার নিকো উইলিয়ামস। এর আগে বার্সেলোনা তারকা লামিন ইয়ামালের পড়েছেন ইনজুরিতে। এমতাবস্থায় স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।

Manual3 Ad Code

রবিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের ৩৬তম মিনিটে হঠাৎ-ই মাংসপেশিতে টান অনুভবে করেন নিকো। মাঠ ছাড়ার সময় তিনি হতাশায় বারবার ‘এটি হতে পারে না, এটি হতে পারে না’ বলে চিৎকার করছিলেন। তার পরিবর্তে মাঠে নামেন নিকোর ভাই ইনাকি উইলিয়ামস। শেষ পর্যন্ত বিলবাও ১-০ গোলে ম্যাচটি হেরে যায়।

Manual8 Ad Code

চলতি মৌসুমে বিলবাওয়ের হয়ে ৩২ ম্যাচ খেলে ৬টি গোল এবং ৭টি অ্যাসিস্ট করেছেন নিকো। তবে কুঁচকির পুরোনো চোট বারবার তাকে ভোগাচ্ছে। স্পেনের জাতীয় দলের হয়ে ৩০ ম্যাচে ৬ গোল করা এই তরুণ উইঙ্গার বর্তমানে কোচ দে লা ফুয়েন্তের দলের অবিচ্ছেদ্য অংশ।

Manual8 Ad Code

স্পেনের মূল শক্তিই ইয়ামাল এবং নিকোর মতো গতির উইঙ্গাররা। ইয়ামাল ইতোমধ্যে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন এবং বিশ্বকাপের গ্রুপ পর্বে তার ফেরা নিয়েও রয়েছে সংশয়। এখন যদি নিকোও ছিটকে যান, তবে স্পেনের বিশ্বকাপ পরিকল্পনায় আমূল পরিবর্তন আনতে হবে।

আর নিকোর ইনজুরি নিকো আনুষ্ঠানিক রিপোর্ট প্রদান করবে অ্যাথলেটিক বিলবাও। আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে স্পেনের। তার আগে ৯ জুন পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচের মধ্যেই নিকোকে ফিট করার চ্যালেঞ্জ এখন স্প্যানিশ মেডিকেল টিমের সামনে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code