প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে কেন নেই দিবালা, আরও চমক রেখেছেন স্কালোনি

editor
প্রকাশিত মে ১২, ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ণ
বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে কেন নেই দিবালা, আরও চমক রেখেছেন স্কালোনি

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক :
তবে কি আর্জেন্টিনা জাতীয় দলের দরজা বন্ধ হয়ে গেল পাওলো দিবালার জন্য? সেই প্রশ্ন এখন আলবিসেলেস্তে ফুটবলভক্তদের মুখে। ২০২৪ সালের পর আর লিওনেল স্কালোনির স্কোয়াডে ডাক পড়েনি ৩২ বছর বয়সী প্লে-মেকারের। ২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক তালিকায়ও নেই দিবালার নাম। যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। তবে বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি দল ঘোষণায় চমক রেখেছেন।

Manual7 Ad Code

লিওনেল মেসিকে নিয়েই আসন্ন বিশ্বকাপেও অংশ নিতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গতকাল (সোমবার) ২৩তম বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড প্রকাশ করেন স্কালোনি। যেখানে তার একটি বার্তা স্পষ্ট– তরুণ প্রতিভাবানদের তিনি প্রাধান্য দেবেন। সে কারণে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়নি এমন ফুটবলারও জায়গা পেলেন আলবিসেলেস্তেদের প্রাথমিক তালিকায়। যদিও এটাই চূড়ান্ত নয়, ২৬ সদস্যের মূল স্কোয়াড জমা দিতে হবে ৩০ মে’র মধ্যে।

Manual8 Ad Code

দিবালা যে আগে থেকেই স্কালোনির গুডবুকে নেই সেটি স্পষ্ট। এর বাইরে বারবার চোটের নজির, পারফরম্যান্সের অধারাবাহিকতার বিষয় জড়িয়ে আছে। সর্বশেষ মার্চেও হাঁটুর মেনিস্কাস ইনজুরির জন্য সার্জারি করতে হয়েছে দিবালার। সবমিলিয়ে চলতি মৌসুমে রোমার হয়ে তিনি ২৫ ম্যাচ খেলে ৩ গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন। ইতালিয়ান ক্লাবটিতেও অনিশ্চয়তা রয়েছে দিবালার ভবিষ্যত। ৩০ জুন তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে রোমার। কিন্তু এখনও চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে ক্লাব থেকে যোগাযোগ হয়নি এবং সম্ভাব্য শেষ ম্যাচের কথাও জানিয়েছেন দিবালা।

৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডের সামনে উদাহরণ হতে পারেন তরুণ স্ট্রাইকার আলেহান্দ্রো গার্নাচো। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর তিনি এবার ডাক পেলেন বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে। এ ছাড়া রিয়াল মাদ্রিদের তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো এবং জিরোনায় খেলায় ক্লদিও এচেভেরিও উজ্জ্বল দৃষ্টান্ত। নতুন প্রজন্মের তারকাদের নিয়েই যে স্কালোনির সুদূরপ্রসারী ভাবনা তা আর বলার অপেক্ষা রাখে না। দিবালার মতো দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা আনহেল কোরেয়া এবং ভ্যালেন্টিন কাস্তেয়ানোসও যথারীতি বিশ্বকাপের প্রাথমিক দলে নেই।

তাদের বদলে সুযোগ পেয়েছেন মাতেও পেলেগ্রিনো ও মাতিয়াস সুলে। স্কালোনি চমক দিয়েছেন বেশ কয়েকজন ফুটবলারকে নতুন করে স্কোয়াডে রেখে। তবে তারা যে অনেকদিন ধরে আর্জেন্টাইন কোচের নজরে ছিলেন তা স্পষ্ট। হামবুর্গের হয়ে খেলা মিডফিল্ডার নিকোলাস কাপুলদো, গেতাফে ডিফেন্ডার জায়েদ রোমেরো এবং পারমা স্ট্রাইকার মাতেও পেল্লেগ্রিনোকে স্কালোনি প্রথমবার জাতীয় দলে ডেকেছেন। এর বাইরে আরেকটি চমক জিয়ানুকা প্রেস্তিয়ানি। বেনফিকার এই মিডফিল্ডারের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ‘বৈষম্যমূলক’ এবং ‘হোমোফোবিক’ গালি দেওয়ার অভিযোগ রয়েছে। যে কারণে প্রেস্তিয়ানিকে ৬ ম্যাচ নিষিদ্ধ করে উয়েফা।

Manual4 Ad Code

মিডফিল্ড ও আক্রমণভাগেও স্কালোনি চমক রেখেছেন। মিলতোন দেলগাদো এবং থমাস আরান্দার মতো তরুণদের রাখা হয়েছে তালিকায়। বিশেষ করে আরান্দাকে নিয়ে স্কালোনি বেশ প্রশংসাও করেছেন। এ ছাড়া আবারও ফিরেছেন গিদো রদ্রিগেজ, নিকোলাস ডমিঙ্গেজ, আনিবাল মোরেনো এবং এমিলিয়ানো বুয়েন্দিয়া। গোলরক্ষকদের তালিকায় সবচেয়ে বড় বিস্ময় সান্তিয়াগো বেলত্রান। রিভার প্লেটের এই তরুণ গোলকিপার জায়গা পেয়েছেন ছয়জনের তালিকায়।

Manual3 Ad Code

যদিও বেলত্রানের সামনে আছেন অভিজ্ঞ এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ এবং ফাকুন্দো কাম্বেসেস। ১১ জুন থেকে ১৯ জুলাই হতে যাওয়া বিশ্বকাপের জন্য স্কালোনি শেষ পর্যন্ত কাদের রাখেন সেখানেও নিশ্চিতভাবে চমক অপেক্ষা করছে!

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code