স্পোর্টস ডেস্ক :
চলছে ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে চলবে ৪৮ দলের ফুটবল যুদ্ধ। আর বাকি ১৯ দিন। ফিফা প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে।
Manual3 Ad Code
১৯৫৮ ও ১৯৬২ সালে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পর হ্যাটট্রিক শিরোপার মিশনে নেমে ব্রাজিল নাস্তানাবুদ হয়েছিল। ১৯৬৬ সালে হাঙ্গেরি ও পর্তুগালের কাছে হেরে গ্রুপ পর্বে বিদায় নিয়েছিল তারা।
সেই হতাশা ঝেড়ে ফেলে পরের বিশ্বকাপ অর্থাৎ ১৯৭০ সালে ভয়ঙ্কর রূপে ফেরে ব্রাজিল। মেক্সিকোতে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জেতার পথে মাত্র ৬ ম্যাচ খেলে ১৯ গোল করে সেলেসাওরা।
Manual2 Ad Code
বিশ্বকাপে ট্রফি জয়ের পথে তাদের চেয়ে বেশি গোল করা একমাত্র দল জার্মানি। ১৯৫৪ সালে সুইজারল্যান্ডে ২৫ গোল করেছিল তারা। আর চ্যাম্পিয়ন হওয়ার আসরে সবচেয়ে কম গোল করেছে স্পেন, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় সাত ম্যাচে ৮ গোল ছিল তাদের।
নবম বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি গোল করার তালিকায় ছিলেন জাইরজিনহো (৭ গোল)। তারপর পেলে (৪), রিভেলিনো (৩) ও টোস্টাও (২) আছেন তার পরে।
Manual6 Ad Code
ব্রাজিল তিনটি নকআউট ম্যাচে করেছিল ১১ গোল। মারিও জাগালোর দল পেরুকে ৪-২, উরুগুয়েকে ৩-১ ও ইতালিকে ৪-১ ব্যবধানে হারায়।