প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা কারাগারে

editor
প্রকাশিত জুন ৩, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
হবিগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা কারাগারে

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত ওই যুবক হোসাইন আহমেদ (২৬)। সে উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামের দুলা মিয়ার ছেলে এবং গজনাইপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য। এছাড়া হোসাইন তালুকদার গজনাইপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী, নবীগঞ্জ উপজেলা তারেক পরিষদের যুগ্ম আহ্বায়ক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবপাড়া ইউনিয়নের দক্ষিণ দেবপাড়া গ্রামের এক বিবাহিত নারীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে হোসাইন আহমেদের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে দীর্ঘদিন ধরে তিনি ওই নারীকে বিভিন্নভাবে বিরক্ত করে আসছিলেন হোসাইন। সোমবার (১ জুন) গভীর রাতে ভুক্তভোগীর পৈত্রিক বাড়ির পেছনের দরজা দিয়ে তার ঘরে প্রবেশ করেন হোসাইন আহমেদ। এ সময় তিনি ভুক্তভোগীর মুখ চেপে ধরে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করেন।

Manual8 Ad Code

একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকার শুনে তার বাবা-মা ঘটনাস্থলে ছুটে এসে হোসাইনকে আটক করেন। পরে স্থানীয় লোকজন তাকে পুলিশের কাছে সোপর্দ করেন এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় হোসাইন আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ওই মামলা গ্রেফতার দেখিয়ে বুধবার (৩ জুন) দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

Manual3 Ad Code

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, ‘ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছেন বলে শুনতে পেরেছি।’

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code