প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই, আটক ২

editor
প্রকাশিত জুন ৪, ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ণ
ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই, আটক ২

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া ক্রস রোড এলাকায় এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় জনতার ধাওয়ায় দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে আটক করা হলেও টাকাসহ তাদের অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।

বুধবার (৩ জুন) দিবাগত রাত প্রায় ১টা ৫০ মিনিটে পাইকপাড়া ক্রস রোডের ডাক্তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশ ব্যবসায়ী খেজুর মিয়াকে লক্ষ্য করে একদল ছিনতাইকারী অতর্কিত হামলা চালায়। হামলার এক পর্যায়ে তার কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। এ সময় খেজুর মিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে ধাওয়া করে।

ধাওয়ার মুখে দুই ছিনতাইকারীকে একটি মোটরসাইকেল ও একটি ডেগারসহ আটক করতে সক্ষম হয় স্থানীয়রা। তবে তাদের কয়েকজন সহযোগী ছিনতাই করা টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আটক দুই ছিনতাইকারীকে হবিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়রা জানান, আটক ব্যক্তিদের একজনের বাড়ি পইল এলাকায় এবং অপরজনের বাড়ি পাইকপাড়ায়।

Manual3 Ad Code

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করে। পালিয়ে যাওয়াদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা গেছে।

Manual2 Ad Code

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছিনতাই হওয়া টাকা উদ্ধারের পাশাপাশি জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।সংবাদ সাবস্ক্রিপশন

Manual3 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

 

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code