প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দুই দিন পর ফের প্রাণ নিল যে রোগ

editor
প্রকাশিত জুন ৪, ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
দুই দিন পর ফের প্রাণ নিল যে রোগ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে হামের প্রাদুর্ভাব ফের বাড়তে শুরু করেছে। গত দুই দিন কোনো মৃত্যুর খবর না থাকলেও গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ফের আরও এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে। এই ঘটনায় শিশুদের পাশাপাশি কিশোর, তরুণ ও বয়স্কদের মধ্যেও রোগটির বিস্তার বাড়তে থাকায় দুশ্চিন্তায় পড়েছেন চিকিৎসকরা।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, একই সময়ে নতুন করে ৫৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৭৬ জন।

Manual8 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সম্প্রতি ২২ বছর বয়সী শিক্ষানবীশ নার্স জেরিন সুলতানার মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ১৬৫ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। নিশ্চিত হাম রোগে মারা গেছেন চারজন।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code