প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

অবশেষে সাফ জয়ের দেড় কোটি টাকা পেলেন সাবিনারা

editor
প্রকাশিত জুন ৭, ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ণ
অবশেষে সাফ জয়ের দেড় কোটি টাকা পেলেন সাবিনারা

Manual6 Ad Code

জ্যেষ্ঠ প্রতিবেদক:
২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল বাফুফে। ওই বছর ৯ নভেম্বর বাফুফে নবনির্বাচিত কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়েছিল। দেড় বছর পর আজ সেই টাকা পেয়েছেন সাবিনারা।

Manual8 Ad Code

প্রতিশ্রুত দেড় কোটি টাকা প্রদান না করায় বাফুফে কর্তাদের প্রায়ই মিডিয়ার সামনে এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হতো। বাফুফে সভাপিত তাবিথ আউয়ালও একাধিকবার এই অর্থ প্রদানের ডেডলাইন দিয়েছিলেন। অবশেষে আজ সকালে নারী ফুটবলাররা এই অর্থ বুঝে পেয়েছেন।

২০২৪ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ স্কোয়াডে ছিলেন ২৩ জন ফুটবলার। তাদেরকে বাফুফে ৫ লাখ টাকা করে দিয়েছে। এতে এক কোটি ১৫ লাখ টাকা লেগেছে। বাকি ৩৫ লাখ টাকা কোচিং স্টাফ ও টিম ম্যানেজম্যান্টের মধ্যে ভাগ হবে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন ৫ লাখ টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

বাংলাদেশ গতকাল ভারতের গোয়ায় সাফ নারি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে। বাফুফের পরিকল্পনা ছিল ফাইনালের আগেই টাকা প্রদান করা। বৃহস্পতিবার ব্যাংকিং কর্মঘণ্টার মধ্যে সেটা সম্ভব না হওয়ায় আজ রোববার সপ্তাহের শুরুতে নারী ফুটবলারদের অ্যাকাউন্টে টাকা প্রবেশ করেছে। ২০২৪ সালের চ্যাম্পিয়ন স্কোয়াডে থাকা অনেকে আবার এই সাফ খেলতে ভারতে রয়েছেন।

দেড় কোটি টাকা বাফুফে নির্বাহী কমিটির ২১ জনের সবাই মিলে দেওয়ার কথা ছিল। সভায় এ রকম আলোচনা হলেও পরে অনেকে পিছপা হয়েছেন। ফলে টাকা প্রদানে বেশ সময় বিলম্ব হয়েছে। এক সাফ পার করে আরেক আসর শেষের পথে তাই এবার তড়িঘড়ি করেই টাকার ব্যবস্থা করে নারী ফুটবলারদের প্রতিশ্রুতি মেটানো হয়েছে। এতে নির্বাহী কমিটির কয়েকজন অবদান রাখলেও অনেকেই আবার দেননি বলে জানা গেছে।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code