প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ব্রাজিলের বিশ্বকাপ দলে ডাক পাওয়া কে এই এডারসন

editor
প্রকাশিত জুন ৮, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ণ
ব্রাজিলের বিশ্বকাপ দলে ডাক পাওয়া কে এই এডারসন

Manual1 Ad Code
ডিজিটাল ডেস্ক : 

বিশ্বকাপ শুরুর আগে আগে দলে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার ওয়েসলি। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে মিডফিল্ডার এডারসনকে।

রোববার (৭ জুন) এক বিবৃতিতে ওয়েসলির ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

Manual4 Ad Code

বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, ‘ওয়েসলি দলের সবার প্রিয় একজন খেলোয়াড়। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে থাকা এই দলের অংশ হিসেবেই তাকে সবসময় বিবেচনা করা হবে।’

Manual4 Ad Code

শনিবার (৬ জুন) যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচে বাঁ উরুর পেশিতে চোট পান ওয়েসলি। ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন তিনি। পরে পরীক্ষায় দেখা যায়, বিশ্বকাপে খেলার মতো অবস্থায় নেই ২১ রোমার এই ফুটবলার।

Report: United prepare £46m proposal for Ederson of Atalanta

Manual6 Ad Code

ওয়েসলির পরিবর্তে ব্রাজিলের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন এডারসন। যার নাম সম্ভবত বিশ্বকাপ দলে রাখার জন্য চিন্তাও করেননি সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তি। কারণ ইতালিয়ান এই কোচের অধীনে কোনো ম্যাচ খেলেননি এডারসন। ব্রাজিল জাতীয় দলের হয়ে এই মিডফিল্ডার কেবল তিন ম্যাচ খেলেছেন, সবগুলোই দরিভাল জুনিয়রের অধীনে।

ইতালিয়ান ক্লাব আতালান্তার হয়ে খেলেন এডারসন। বর্তমান ইতালিয়ান চ্যাম্পিয়নশিপে এই দলটি সপ্তম স্থানে থেকে আগামী মৌসুমের কনফারেন্স লিগের প্রাথমিক পর্বে খেলার টিকিট কেটেছে। এডারসন দলটির হয়ে ২০২৪ সালের ইউরোপা লিগ জিতেছিলেন, ওইবার ইতালিয়ান কাপে রানার্সআপও হয় আতালান্তা।

SOPA Images/SOPA Images/LightRocket via Getty Images

সব মিলিয়ে আতালান্তার হয়ে ১৮০ ম্যাচ খেলেছেন এডারসন। ১৬টি গোলের সঙ্গে ৬টি অ্যাসিস্ট। তার পারফরম্যান্সের কারণে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছে। বিশেষ করে ম্যানইউ এই মৌসুমে চলে যাওয়া ক্যাসেমিরোর স্থলাভিষিক্ত করতে তোড়জোর চালিয়েছে।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code