প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

‘অন্য কারও জার্সিতে পাঁচ তারকা নেই, ব্রাজিলকে প্রাপ্য সম্মান দেওয়া উচিত’

editor
প্রকাশিত জুন ৯, ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ণ
‘অন্য কারও জার্সিতে পাঁচ তারকা নেই, ব্রাজিলকে প্রাপ্য সম্মান দেওয়া উচিত’

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ব্রাজিলের তারকা মিডফিল্ডার ব্রুনো গুমাইরেস বলেছেন, রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অভিযানে নামার আগে তার দলকে “প্রাপ্য সম্মান” দেওয়া উচিত।

ব্রাজিল তাদের পঞ্চম বিশ্বকাপ শিরোপা জিতেছিল ২০০২ সালে। এরপর অনুষ্ঠিত পাঁচটি বিশ্বকাপের মধ্যে চারবারই তারা কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছে। এবারের উত্তর আমেরিকা বিশ্বকাপে ব্রাজিল বিশ্বের ষষ্ঠ-র‌্যাঙ্কধারী দল হিসেবে অংশ নিচ্ছে এবং অতীতের মতো ততটা সুপারস্টার-সমৃদ্ধ দল বলেও অনেকের কাছে মনে হচ্ছে না।

Manual8 Ad Code

নিউ জার্সিতে ব্রাজিল দলের ক্যাম্পে গণমাধ্যমকে গুমাইরেস বলেন, “আর কোনো দলের জার্সিতে পাঁচটি তারকা নেই। আমাদের দলে অসাধারণ খেলোয়াড় আছে, যারা বিশ্বের শীর্ষ ক্লাবগুলোর হয়ে খেলে, যেমন ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া। আমাদের খেলোয়াড়দের প্রাপ্য সম্মান দিতে হবে।”

Manual6 Ad Code

কার্লো আনচেলত্তির দল দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের বাছাইপর্বে শীর্ষে থাকা আর্জেন্টিনার থেকে ১০ পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে ছিল। ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে শনিবার মরক্কোর বিপক্ষে, নিউ ইয়র্ক সিটির বাইরে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে।

Manual4 Ad Code

বিশ্বকাপের প্রস্তুতিতে ব্রাজিল টানা দুটি প্রীতি ম্যাচে জয় পেয়েছে। তারা রিও ডি জেরিরোতে পানামাকে ৬-২ গোলে বিধ্বস্ত করার পর গত শনিবার ওহাইওর ক্লিভল্যান্ডে মিশরকে ২-১ গোলে হারায়।

মিশরের বিপক্ষে দলের প্রথম গোলদাতা গুমাইরেস বলেন, “আমরা এর চেয়ে ভালো অনুভব করতে পারতাম না। দুটি প্রীতি ম্যাচেই আমরা জিতেছি এবং ভালো খেলেছি। কাজ করার জন্য আমাদের হাতে আরও কয়েক দিন আছে, তবে আমরা নিজেদের প্রস্তুত মনে করছি। বিশ্বকাপ শুরু হয়ে গেলে আগে কী হয়েছে, সবাই তা ভুলে যাবে। আশা করি আমরা জয় দিয়ে শুরু করতে পারবো, আর সেটাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার ভিত্তি হবে।”

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code