প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

প্রথমে গোল হজম করেও জয় পেল কোরিয়া

editor
প্রকাশিত জুন ১২, ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ণ
প্রথমে গোল হজম করেও জয় পেল কোরিয়া

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
শুরুতেই গোল হজম। তবুও ভড়কে যায়নি দক্ষিণ কোরিয়া। বরং দুর্দান্ত প্রত্যাবর্তনে এশিয়ার শক্তিশালী দলটির চেকমেট। চেক রিপাবলিকের জালে দুবার বল পাঠিয়ে যাত্রা শুরু করেছে দারুণ এক জয়ে।

Manual7 Ad Code

আজ (১২ জুন) এস্তাদিও গুয়ালাদাহারায় ‘এ’ গ্রুপের ম্যাচে চেক রিপাবলিকে ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া।

ম্যাচ জুড়ে দাপট ছিল দক্ষিণ কোরিয়ার। শতকরা ৬২ শতাংশ সময় বল দখলে রাখে দলটি। আক্রমণের পসরা সাজিয়ে শট নেয় কমপক্ষে ২০টি, যার মধ্যে ৭টি ছিল প্রতিপক্ষের গোলমুখে। বিপরীতে ৪টি অন-শট নিতে পারে চেক।
শুরু থেকে লড়াই জমে উঠলেও প্রথমার্ধ ছিল গোলহীন। দ্বিতীয়ার্ধে হয়ে যায় তিন গোলের রোমাঞ্চ। ৫০ মিনিটে চেককে এগিয়ে নেন লাডিস্লাভ ক্রেজি। ৬৭ মিনিটে তাদের এগিয়ে থাকার স্বস্তি কেড়ে নেয় হুয়াং ইন-বিওম। ৮০ মিনিটে ওহ হাইয়োন-গাইয়ের স্ট্রাইকে শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় কোরিয়ার।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code