প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয়বঞ্চিত মিসর

editor
প্রকাশিত জুন ১৬, ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ণ
আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয়বঞ্চিত মিসর

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক :
প্রথমবার বিশ্বকাপের কোনো ম্যাচে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মিসর। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধের আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা।

Manual6 Ad Code

সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিসর। দলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে ঘিরে গড়ে ওঠা আক্রমণে একাধিকবার বেলজিয়ামের রক্ষণে চাপ সৃষ্টি করে তারা।

Manual1 Ad Code

ম্যাচের ২০ মিনিটে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় মিসর। বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া অসাধারণ শটে বেলজিয়ামের জাল কাঁপান ইমাম আশুর। আক্রমণ শুরু করেছিলেন মোহাম্মদ সালাহ। তার কাছ থেকে বল পেয়ে বক্সের দিকে ঢুকে নিখুঁত শটে গোল করেন ইমাম আশুর।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code