প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

১১ মাসের মেয়েকে কোলে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিলেন মা

editor
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৪, ০১:০৭ অপরাহ্ণ
১১ মাসের মেয়েকে কোলে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিলেন মা

Manual6 Ad Code

গাজীপুর প্রতিনিধি:

 

Manual6 Ad Code

গাজীপুরের শ্রীপুরে ১১ মাস বয়সী মেয়েকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছেন এক মা। এতে ঘটনাস্থলে মা ও হাসপাতালে নেওয়ার পথে মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনের শ্রীপুরের সাতখামাইর বাজার এলাকার এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের পাগলা থানার টাঙ্গাবো গ্রামের মো. রাসেলের স্ত্রী নাসরিন আক্তার (২৯) ও তাদের ১১ মাস বয়সী মেয়ে রওজাতুল জান্নাত রাফসা।স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আমতলী এলাকায় আহমেদ ফকিরের বাড়িতে ভাড়া থেকে পার্শ্ববর্তী কালার অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে কাজ করতেন রাসেল।

রেলওয়ের কর্মী ও স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি সকাল ১০টার দিকে সাতখামাইর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় নাসরিন আক্তার মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। ট্রেন কাছাকাছি এলে তিনি সামনে ঝাঁপ দেন। এতে ইঞ্জিনের আঘাতে নাসরিন আক্তার শিশুসহ প্রায় আট থেকে দশ ফুট দূরে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে নাসরিনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুস্মিতা সাহা বলেন, হাসপাতালে নিহতের কোনো মরদেহ আনা হয়নি। একটি শিশুকে আনা হয়েছিল। শিশুটির মাথায় আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার পরামর্শ দিয়ে তাকে স্থানান্তর করা হয়েছে।

Manual7 Ad Code

নিহতের ছেলে মো. বেলাল আহমেদ নাঈম জানায়, তার বাবার সঙ্গে ঝগড়ার একপর্যায়ে বোনকে কোলে নিয়ে মা সকাল ৬টার দিকে ঘর থেকে বের হয়েছিলেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা জানতে পারে তারা।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

নিহতের স্বামী রাসেল বলেন, ঘটনাস্থলেই আমার স্ত্রী মারা যান। এ সময় স্থানীয়রা আমার শিশু সন্তানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মেয়েটি মারা গেছে। আমরা এখন তাদের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার ছাইদুর রহমান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মহুয়া এক্সপ্রেস ট্রেন শ্রীপুর থেকে ময়মনসিংহের দিকে যাওয়ার পর সাতখামাইর এলাকায় ট্রেনের ধাক্কায় নারী ও শিশুর হতাহতের ঘটনা ঘটে। বিষয়টি রেলওয়ে পুলিশে জানানো হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির ইনচার্জ সেতাফুর রহমান বলেন, ট্রেনের ধাক্কায় এক নারী নিহতের খবর পেয়েছি। বিস্তারিত জানতে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code