প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে কার দিয়ে গরু চুরি, ২জন কারাগারে

editor
প্রকাশিত জুন ২৮, ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ণ
সিলেটে কার দিয়ে গরু চুরি, ২জন কারাগারে

Manual5 Ad Code

নিউজ ডেস্ক:
সিলেটে প্রাইভেট কার দিয়ে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশ ২ যুবককে গ্রেফতার করেছে। এসময় পুলিশ কার থেকে একটি গাভী ও বাছুর উদ্ধার করে। শনিবার (২৭ জুন) রাতে পুলিশ তাদেরকে স্থানীয়দের সহায়তায় গ্রেফতার করে।

Manual4 Ad Code

রবিবার (২৮ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন বাধারছড়া, ইনাতগঞ্জ গ্রামের তাহির উল্যাহ ছেলে শেখ জাহান (২৫), বর্তমানে সে উপশহর বি ব্লকের ১৩নং রোডের ৪৬নং বাসায় বসবাস করে আসছে। এছাড়া অপর গ্রেফতারকৃত রায়হান (৪৭) সিলেটের বালাগঞ্জের রাজাপুর বোয়ালজুর বাজারের হাজী ইলাছুর রহমানের ছেলে। বর্তমানে রায়হান উপশহর বি ব্লকের ২নং রোডের ৩৬নং বাসায় বসবাস করে আসছে বলে পুলিশ জানায়।

Manual8 Ad Code

এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার মনজুরুল আলম। তিনি জানান, গ্রেফতারকৃতরা পেশাদার চোরচক্র। মোগলাবাজার থানাধীন মুক্তির চক এলাকার বাসিন্দা মাখন মিয়ার গোয়ালঘর থেকে একটি গাভী ও একটি বাছুর চুরি করে চক্রটি। পরে তারা ঢাকা মেট্রো-গ ১৫-০০৫২ নং প্রাইভেটকারযোগে নিয়ে যাওয়ার সময় মোগলাবাজার থানাধীন জালালপুর বাজার এলাকায় স্থানীয় সহায়তায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে একটি তালা কাটার বড় প্লায়ার্স এবং চুরি হওয়া গাভী, একটি বাছুর ও ঢাকা মেট্রো-গ ১৫-০০৫২ একটি কার উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code