প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

স্লিপার বাসে আগুন, নি হ ত ৯

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ণ
স্লিপার বাসে আগুন, নি হ ত ৯

Manual5 Ad Code

ডেস্ক:
ভারতে চলন্ত স্লিপার বাসে আগুনের ঘটনা ঘটেছে। এতে ৯ জন নিহত হয়েছেন। উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় মহাসড়কে বাসটিতে আগুন লাগে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে আগুন লাগে। বাসটিতে ৩৫ যাত্রী ছিলেন।

Manual7 Ad Code

পুলিশের ভাষ্য অনুযায়ী, বাসটি নয়ডা থেকে মহোবার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসটির অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার পর প্রাণ বাঁচাতে কয়েকজন জানালা দিয়ে লাফিয়ে বেরিয়ে আসেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

Manual5 Ad Code

আগুন ছড়িয়ে পড়ার পর বাসের ভেতরে আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরি হয়। আতঙ্কে অনেকে দিশাহারা হয়ে এদিক-ওদিক ছোটোছুটি শুরু করেন।
একপর্যায়ে মহাসড়কের পাশে বাসটি থামান চালক। সেখানেই সম্পূর্ণ পুড়ে যায় সেটি।

Manual7 Ad Code

খবর পেয়ে জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় তারা।

এক যাত্রী বলেন, ‘আমি ঘুমিয়ে ছিলাম। কেউ একজন চিৎকার করে আমাকে জানান। তখন বাসে আগুন ছড়িয়ে পড়েছে। ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছিল না। ওই অবস্থায় কারও বের হওয়া সহজ ছিল না। কী করে বেঁচে ফিরেছি জানি না।’

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code