প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

editor
প্রকাশিত জুন ২৯, ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ণ
সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন৷ এ ঘটনায় আহত হয়েছেন একজন। রোববার (২৮ জুন) বিকেলে হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) এবং তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। আহত সাব্বির (২৫) একই এলাকার শহিদ আলীর ছেলে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে হবিগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে শ্রীমঙ্গলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সৌরভ ও নাঈমকে মৃত ঘোষণা করেন। আহত সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে৷

Manual8 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহিদ বলেন, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত তিনজনের মধ্যে দুজন হাসপাতালে আনার আগেই মারা যান। অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

Manual3 Ad Code

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। বাসের চালক ঘটনাস্থল থেকেই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। মোটরসাইকেলটিও পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code