প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের গ্রুপে বাংলাদেশ

editor
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ণ
এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের গ্রুপে বাংলাদেশ

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক:
এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে এশিয়া কাপ বাছাইয়ের ড্র। গ্রুপ সি’তে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে অন্য তিন দল ভারত, হংকং ও সিঙ্গাপুর।

এশিয়া কাপ বাছাইয়ে ছয়টি গ্রুপে খেলবে ২৪ দল। প্রতি গ্রুপে চারটি দল হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ম্যাচ খেলবে। ছয় ম্যাচ শেষে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছর সৌদি আরবে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

Manual5 Ad Code

এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে ২৮ নভেম্বর ফিফা র‌্যাংকিং অনুযায়ী হয়েছে। ২৮ নভেম্বর প্রকাশিত র‌্যাংকিং অনুযায়ী ২৪ দল চারটি পটে বিভক্ত ছিল। প্রতি পটে ছয়টি দল ছিল। বাংলাদেশ র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকায় চার নম্বর পটে ছিল।

Manual6 Ad Code

এশিয়ান কাপ বাছাইয়ের ড্র পট ভিত্তিক হয়েছে। প্রথমে পট চার থেকে দল তোলা হয়। বাংলাদেশের নাম তিন নম্বরে উঠায় সি গ্রুপে পড়েছে। পট চারের পর তিন, দুই ও একের দলগুলো তোলা হয়। এই তিন পটে তিন নম্বর ড্রতে যথাক্রমে সিঙ্গাপুর, হংকং-চীনা ও ভারত পড়ায় বাংলাদেশের গ্রুপে পড়েছে।

২০২৫ সালের মাচ-২০২৬ সালের মার্চ পর্যন্ত এশিয়ান কাপ বাছাইয়ের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ পড়েছে ভারতের বিপক্ষে। ভারত গ্রুপের শীর্ষ দল ও র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশকে প্রথম ম্যাচটি ভারতে গিয়ে খেলতে হবে।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code