প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে সফর, ১৪৪৮ হিজরি

সিলেটে দুইজনের প্রাণহানী, পরিস্থিতি ভয়াবহ

editor
প্রকাশিত আগস্ট ১২, ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ণ
সিলেটে দুইজনের প্রাণহানী, পরিস্থিতি ভয়াবহ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে হামের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৯ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩০ জনে।

Manual2 Ad Code

বুধবার (১২ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত হামের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০১ জনে।

এর মধ্যে সিলেট জেলায় ২৯৮, হবিগঞ্জে ১২৩, মৌলভীবাজারে ১২৭ এবং সুনামগঞ্জে ৩৫৩ জন আক্রান্ত হয়েছেন। নিশ্চিত আক্রান্তদের মধ্যে হবিগঞ্জের দুজনের রুবেলা রোগও রয়েছে।

Manual5 Ad Code

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৯ জন সন্দেহভাজন হামে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫০ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন ভর্তি হয়েছেন।

Manual1 Ad Code

সব মিলিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৮৬ জন সন্দেহভাজন হামে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৮ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ভর্তি রয়েছেন।

এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৯ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জনসহ অন্যান্য হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগী ভর্তি রয়েছেন।

জেলা ভিত্তিক হিসাবেও হামের প্রাদুর্ভাবের ভয়াবহ চিত্র উঠে এসেছে। এ পর্যন্ত সন্দেহজনক হামে সিলেটে ৪৩ জন, হবিগঞ্জে ১৬ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৩ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা সিলেটে ৪, মৌলভীবাজারে ১ এবং সুনামগঞ্জে ১ জন। অর্থাৎ সন্দেহজনক ও নিশ্চিত—দুই হিসাব মিলিয়ে সিলেটে মোট ৪৭, হবিগঞ্জে ১৬, মৌলভীবাজারে ১৩ এবং সুনামগঞ্জে ৫৪ জনের মৃত্যু হয়েছে। বিভাগে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৩০ জনে।

Manual3 Ad Code

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একজন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ৫ মাস বয়সী শিশু এবং অন্যজন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ৬ মাস বয়সী শিশু। দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code