খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা
খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা
editor
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
বিনোদন ডেস্ক :
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজ ধারণ করে আলোচনায় এসেছেন। নিজের ভ্লগ সিরিজের নতুন একটি পর্বে তার আলোচনার বিষয় ছিল প্রয়াত এই সাবেক সরকার প্রধানকে নিয়ে। সেখানে বেগম জিয়ার সাজে ক্যামেরার সামনে আসেন অভিনেত্রী; যা দেখে নেটিজেনরা প্রশংসায় ভাসছেন চমক।
Manual6 Ad Code
সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ নামের ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন এই অভিনেত্রী। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প; যিনি গণতন্ত্রের মা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী। ঢাকার জিয়া উদ্যানসহ স্টুডিওতে ধারণ করা ওই ভিডিও; সেখানে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরিহিত অবস্থায় দেখা যায়, যা অবিকল বেগম জিয়ার পরিচিত উপস্থিতিকে মনে করিয়ে দেয়।
Manual1 Ad Code
ভিডিওটি প্রকাশ্যে আসার পরই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মন্তব্যের ঝড় ওঠে। অনেকেই তার নিখুঁত সাজ ও সাবলীল উপস্থাপনার প্রশংসা করেছেন। কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, চমক আসলেই একজন প্রতিভাবান শিল্পী, পুরো খালেদা জিয়ার মতোই লাগছে। কেউ কেউ বলেছেন, এই প্রথম কেউ তাকে এত সুন্দরভাবে উপস্থাপন করল। আবার কারও মতে, ভিডিওটি দেখে মুহূর্তের জন্য মনে হচ্ছিল যেন সত্যিই বেগম খালেদা জিয়া।
এর আগে চলতি বছরে কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনেও বেশ আলোচনায় এসেছিলেন চমক। সে সময় তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন।
রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মধ্য দিয়ে শোবিজে পা রাখেন। এরপর তিন বছরের বিরতি নিয়ে ২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ এবং ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো জনপ্রিয় সব নাটক ও ওয়েব সিরিজে কাজ করে অল্প দিনেই দর্শকপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী। বর্তমানে ভ্লগিং নিয়েও ব্যস্ত দেখা যায় তাকে।