প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটের দুই ভাই মিলে করতেন গাঁজার কারবার, অতঃপর…

editor
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ণ
সিলেটের দুই ভাই মিলে করতেন গাঁজার কারবার, অতঃপর…

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব-৯) অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে হবিগঞ্জের মাধবপুর থানার জগদিশপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

Manual3 Ad Code

আটককৃতরা হলেন দক্ষিণ সুরমার বরইকান্দি কাজিরখলা এলাকার তাহের মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৩৭) ও জাবেদ মিয়া (২৩), সুনামগঞ্জ সদর থানার কুমড়িআইল এলাকার মৃত সুরত আলীর ছেলে মো. বদরুল ইসলাম (৩৮) এবং মৌলভীবাজারের নরিয়া এলাকার সাত্তার মিয়ার ছেলে খলিল আহমদ (২১)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুরের জগদিশপুর বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

Manual3 Ad Code

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code