প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

প্রধান বিচারপতির উদ্যোগ, ১৩ দিনে ৬৭ হাজার পুরোনো মামলা নিষ্পত্তির রেকর্ড

editor
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ণ
প্রধান বিচারপতির উদ্যোগ, ১৩ দিনে ৬৭ হাজার পুরোনো মামলা নিষ্পত্তির রেকর্ড

Manual7 Ad Code

 

প্রজন্ম ডেস্ক:

দশকের পর দশক ধরে ঝুলে থাকা মামলার পাহাড় আর বিচারপ্রার্থীদের অন্তহীন অপেক্ষার সংস্কৃতির বিপরীতে এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে দেশের উচ্চ আদালত। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বিশেষ উদ্যোগে মাত্র ১৩টি কার্যদিবসে নিষ্পত্তির আলো দেখেছে ৬৭ হাজারেরও বেশি পুরোনো মামলা—যা দেশের বিচারব্যবস্থার দীর্ঘদিনের ইতিহাসে এক বিরল ঘটনা।

অ্যাটর্নি জেনারেল বলছেন, পুরাতন মামলা দ্রুত নিষ্পত্তির এ ধরনের উদ্যোগ শুধু বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাবে না, বরং বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করবে।

সুপ্রিম কোর্ট বলছে, গত ৭ মে থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন বেঞ্চগুলোর বিচারপতিরা দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে (বৃহস্পতিবার) পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলা নিষ্পত্তির বিশেষ এ কার্যক্রম শুরু করেন।
পুরোনো মামলা নিষ্পত্তির এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মে মাসে বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চের বিচারপতিদের দীর্ঘদিন ধরে বিচারাধীন পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এরপর প্রধান বিচারপতির নির্দেশনা অনুসরণে সংশ্লিষ্ট বেঞ্চগুলোর বিচারপতিরা পুরাতন মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় ৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৩ হাজার ২৪৭টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়।
একই সঙ্গে রিট মোশন বেঞ্চে ১ হাজার ৭৬৫টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি করা হয়।

১৪ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৩ হাজার ৮৪২টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চে ৩ হাজার ২৬২টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে।

১১ জুন হাইকোর্ট বিভাগের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৬ হাজার ১৯৯টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে।

১৮ জুন হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ১ হাজার ৮৮৪টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চে ৫৪১টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে।

২৫ জুন হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৩ হাজার ৯টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চে ৪০০টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে।

 

২ জুলাই হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ১ হাজার ৬৫৫টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চে ৭৫৬টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে।

৯ জুলাই হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ১ হাজার ৭৮৬টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চে ১৬০টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি হয়েছে।

১৬ জুলাই হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৬ হাজার ৩১৭টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চে ২৩টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি হয়েছে।

২৩ জুলাই হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৭ হাজার ৮৫৩টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে, যা এক কার্যদিবসে পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তির নতুন রেকর্ড।

৩০ জুলাই হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৭ হাজার ৫৬৫টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে।

৬ আগস্ট হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে ৬ হাজার ৯৬৮টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে।

Manual6 Ad Code

১৩ আগস্ট হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৫ হাজার ৪০৫টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে।

Manual7 Ad Code

২০ আগস্ট হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৪ হাজার ৭১৮টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে।

এর মাধ্যমে মাত্র ১৩ কার্যদিবসে মোট ৬০ হাজার ৪৪৮টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়।

সম্প্রতি পুরাতন মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং পুরাতন রিট মামলা মিলিয়ে মোট ৬৭ হাজার ৩৫৫টি পুরাতন মামলা নিষ্পত্তি করা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, বাংলাদেশের প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চে দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলা জট হ্রাস এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এ বিশেষ উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক পুরাতন মামলা নিষ্পত্তি করা হচ্ছে। বিগত ৭ মে থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন বেঞ্চের বিচারপতিরা দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলা নিষ্পত্তির বিশেষ এ কার্যক্রম শুরু করেন। পুরোনো মামলা নিষ্পত্তির এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Manual6 Ad Code

 

মামলা জট নিরসনে এ কার্যক্রমকে প্রশংসনীয় উদ্যোগ উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, মামলা জট নিরসনে এমন সময়োপযোগী ও কার্যকর উদ্যোগের জন্য প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, হাইকোর্ট বিভাগের সকল বিচারপতি এবং সুপ্রিম কোর্ট প্রশাসন অবশ্যই ধন্যবাদ ও প্রশংসার দাবিদার।

মামলা জট বাংলাদেশের বিচারব্যবস্থার দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, পুরাতন মামলা দ্রুত নিষ্পত্তির এ ধরনের উদ্যোগ শুধু বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাবে না, বরং বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করবে। আমরা প্রধান বিচারপতির নেতৃত্বে এ ধরনের আরও কার্যকর ও যুগোপযোগী উদ্যোগ প্রত্যাশা করি। দ্রুত মামলা নিষ্পত্তি হোক, বিচারপ্রার্থীদের অপেক্ষার অবসান হোক—মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার আরও সহজ, দ্রুত ও কার্যকর হোক। অ্যাটর্নি-জেনারেল অফিসের পক্ষ থেকে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সুপ্রিম কোর্টের দেওয়া হিসেব মতে, দেশে মোট মামলার সংখ্যা ৪৭ লাখ ৯১ হাজার ৯২১টি। এর মধ্যে তদন্ত ব্যতীত প্রকৃত বিচারাধীন মামলার সংখ্যা ৪৫ লাখ ৪১ হাজার ৯৩৯টি। হাইকোর্টে বিচারাধীন ৬ লাখ ৭৪ হাজার ৫১৬টি। আর আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ৩৮ হাজার ৯৭৩টি।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code