প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জে ব্যবসায়ীকে কু*পি*য়ে হ ত্যা

editor
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ণ
হবিগঞ্জে ব্যবসায়ীকে কু*পি*য়ে হ ত্যা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের বাহুবলে সায়েদ মিয়া (৪০) নামে এক মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত সায়েদ মিয়া উপজেলার চারগাও গ্রামের আমজদ মিয়ার পুত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

পুলিশ জানায়- সায়েদ মিয়া নামে ওই ব্যক্তি একজন মুরগি ব্যবসায়ী। সে প্রতিদিনের ন্যায় হরহরিয়া গ্রামের লাল টিলা এলাকায় অবস্থিত তার খামার থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে নির্জন স্থানে পৌছলে আগে থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এক পর্যায়ে কোন কিছু বুঝে উঠার আগেই তাকে উপর্যপূরি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ হত্যাকান্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করেন বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার।

Manual4 Ad Code

তিনি বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। কি কারণে হত্যাকান্ড হয়েছে সেই সম্পর্কে তদন্ত করছে পুলিশ।

ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে এই হত্যাকান্ডটি সংগঠিত হয়েছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code