সিলেটে ছুটির দিন সকালে মিলল ১২২ জন হাসপাতালে ভর্তির খবর
সিলেটে ছুটির দিন সকালে মিলল ১২২ জন হাসপাতালে ভর্তির খবর
editor
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ণ
Manual1 Ad Code
নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে হাম ও রুবেলা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। আজ শুক্রবার ছুটির দিন সকালে স্বাস্থ্য বিভাগের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১২২ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
Manual4 Ad Code
তবে স্বস্তির বিষয় হলো, এই সময়ে নতুন করে কোনো নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়নি এবং মৃত্যুর ঘটনাও ঘটেনি।
Manual1 Ad Code
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬ থেকে আজ পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,০৪৪ জনে।
এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৭৬ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং হবিগঞ্জে ১৫৩ জন (যার মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত) শনাক্ত হয়েছেন।
Manual3 Ad Code
প্রতিবেদনে দেখা যায়, শেষ ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১২২ জন রোগীর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৬ জন এবং মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে যথাক্রমে ১২ ও ১৭ জন ভর্তি হয়েছেন।
Manual8 Ad Code
এ ছাড়া বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারি হাসপাতালেও নতুন রোগী ভর্তি করা হয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪৬৬ জন সন্দেহজনক হামের রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ওসমানী মেডিকেলে ১৭৮ জন এবং শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪১ জন ভর্তি আছেন।
চলতি বছরে এ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে সর্বমোট ১৬০ জনের মৃত্যু হয়েছে। জেলাওয়ারি মৃত্যুর তথ্যে দেখা যায়, সিলেট জেলায় মোট ৬৫ জন, সুনামগঞ্জ জেলায় মোট ৫৯ জন, হবিগঞ্জ জেলায় মোট ২২ জন ও মৌলভীবাজার জেলায় মোট ১৪ জন মারা গেছেন।