সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বৌভাতের অনুষ্ঠানে অতিরিক্ত লোক আসাকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরের মা’সহ উভয়পক্ষের কমপক্ষে আটজন আহত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উল্লাপাড়ার নাগরৌহা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
Manual5 Ad Code
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নাগরৌহা গ্রামের নুরুল হকের ছেলে ফয়সাল আহমেদের সঙ্গে একই উপজেলার মাগুড়া ডাঙা গ্রামের নিদান প্রামাণিকের কন্যা আঁখী খাতুনের বিয়ে হয়। শনিবার বিকেলে বরের বাড়ি নাগরৌহা গ্রামে বৌভাতের অনুষ্ঠানে কনের পক্ষের ৩৫ জনের জায়গায় ৭০ জন আসায় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে, পরে ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Manual6 Ad Code
এ বিষয়ে বরের বাবা নুরুল হক জানান, কনে পক্ষের লোকজন অনুষ্ঠানে খাওয়ার সময়ে তাদের সঙ্গে পরিকল্পিতভাবে বিবাদের সৃষ্টি করছে। এতে তাদের পাঁচজনের মতো আহত হয়েছেন। বৌভাতের অনুষ্ঠান পণ্ড করার জন্য কনে পক্ষকে দায়ী করেন তিনি।
অন্যদিকে মেয়ের বাবা নিদান প্রামাণিক বলছেন, তাদের অতিরিক্ত লোক আসেনি কিন্তু অতিরিক্ত লোক এসেছে এমন কথা বলে ছেলে পক্ষের লোকজন তাদের ওপর আক্রমণ করে, এতে তাদের তিনজনের মতো আহত হয়েছেন।
Manual1 Ad Code
উল্লাপাড়া মডেল থানা উপপরিদর্শক মোকলেছুর রহমান জানান, বিয়ে বাড়ির বৌভাতের অনুষ্ঠানে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কয়েকজন লোক আহত হয়েছেন বলে শুনেছি। পরে পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।