নিজস্ব প্রতিবেদক:
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখি তাড়াতে আনসার সদস্যের ছোড়া গুলিতে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে বিমানবন্দরের রানওয়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
Manual7 Ad Code
আহত পরিচ্ছন্নতাকর্মীর নাম রুবেল আহমদ। দুর্ঘটনার পর পরই তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Manual5 Ad Code
বিমানবন্দর সূত্র জানায়, সকালে গাড়ি নিয়ে রানওয়েতে টহল দেওয়ার সময় আনসার সদস্য মোজাম্মেল পাখি তাড়াতে নিজের কাছে থাকা শর্টগান থেকে গুলি ছোড়েন। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা পরিচ্ছন্নতাকর্মী রুবেলের কোমরে গিয়ে লাগে।
Manual3 Ad Code
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত ও দুর্ঘটনাবশত ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো নিয়ম লঙ্ঘন কিংবা কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। আহত কর্মীর আঘাত তেমন গুরুতর নয়। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান জানান, ঘটনাটির খবর পেয়েছি। বিষয়টি দুর্ঘটনাবশত ঘটেছে বলে জানতে পেরেছি।