প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জে চোরাচালান বিরোধী অভিযানে জ ব্দ যেসব পণ্যের চালান

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ণ
হবিগঞ্জে চোরাচালান বিরোধী অভিযানে জ ব্দ যেসব পণ্যের চালান

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই গরু ও মদের চালান জব্দ করা হয়েছে। পৃথক চারটি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।

সোমবার সকাল ১১ টার দিকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ৫৫ বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ চিমটিবিল বিওপির একটি টহলদল চুনারুঘাট উপজেলাধীন সীমান্ত পিলার ১৯৭৩/এম থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমু চা-বাগান এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত গরু গুলোর আনুমানিক মূল্য ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা।

Manual1 Ad Code

এছাড়া, কালেঙ্গা ও তেলিয়াপাড়া বিওপির টহলদল চুনারুঘাট ও মাধবপুর উপজেলাধীন সীমান্ত সংলগ্ন কৃষ্ণছড়া, ১৭ নং চা-বাগান ও বনগাঁও এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় সর্বমোট ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য নিরানব্বই হাজার টাকা।

Manual3 Ad Code

বিজিবি জানায় জব্দকৃত মাদক এবং গরু বিধি মোতাবেক সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Manual3 Ad Code

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন- দেশের অর্থনীতি ও জননিরাপত্তা সুরক্ষায় সীমান্ত দিয়ে চোরাচালান এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code