প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেট সীমান্ত দিয়ে স্ত্রীকে বিক্রির চেষ্টা, আ ট ক ৪

editor
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৬, ০১:১৪ অপরাহ্ণ
সিলেট সীমান্ত দিয়ে স্ত্রীকে বিক্রির চেষ্টা, আ ট ক ৪

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
মাত্র তিন মাস আগে বিয়ে করা নববধূকে ভারতের পাচারকারীদের কাছে বিক্রি করে দিয়েছিলেন স্বামী। সিলেট সীমান্ত দিয়ে পাচারের আগে পুলিশ উদ্ধার করেছে ওই তরুণীকে। একইসাথে আটক করা হয়েছে পাচারকারীচক্রের চার সদস্যকে।

Manual8 Ad Code

সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলং বল্লাঘাট এলাকার প্রজাপতি আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত মানবপাচারকারীরা হলো- ময়মনসিংহ জেলার ভালুকা থানার আওলাতলী গ্রামের আশিকুর রহমান (২৬), একই থানার নিশ্চাম গ্রামের মো. জহিরুল ইসলাম (২৫), পালগাঁও গ্রামের কাওছার (২৩) ও গোবদিয়া গ্রামের মো. সাগর মিয়া (২৩)।

পুলিশ জানায়, তিন মাস আগে আওলাতলী গ্রামের আশিকুর রহমান বিয়ে করেন। বিয়ের পর তিনি স্ত্রীকে ভারতে পাচারের পরিকল্পনা নেন। একপর্যায়ে ভারতের পাচারকারীদের কাছে তিনি স্ত্রীকে বিক্রি করে দেন। স্ত্রীকে ভারতে পাচারের উদ্দেশ্যে ভ্রমণের কথা বলে তিনি জাফলংয়ে নিয়ে আসেন। সেখানে বল্লাঘাটের একটি আবাসিক হোটেলে ওঠেন। একই হোটেলে পরে ওঠেন আশিকুরের তিনবন্ধু। পাচার নিয়ে আশিক ও তাদের বন্ধুদের গোপন কথাবার্তা শুনে ওই তরুণী পুলিশে ফোন দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তরুণী গৃহবধূকে উদ্ধার ও পাচারকারীচক্রের চার সদস্যকে আটক করে। পরে গোয়াইনঘাট থানায় ওই তরুণী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা করেন।

Manual4 Ad Code

গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক জানান, আটককৃতরা আগে থেকেই ভারতে মানবপাচারের সাথে জড়িত ছিল। ভারতের পাচারকারীদের কাছে আশিকুর রহমান তার স্ত্রীকে বিক্রি করে দেয়। জাফলং সীমান্ত দিয়ে পাচারের আগে তাদেরকে আটক করা হয়।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code