স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীর পরকীয়া প্রেমিকের ভাড়া বাসা থেকে স্বামীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করে আড়াইহাজার থানা পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে আটক করেছে থানা পুলিশ। নিহত নাদিম আকন্দ (৩৬) কিশোরগঞ্জের পাকুন্দিয়ার উত্তর জাঙ্গালিয়া এলাকার জসিমউদ্দিনের ছেলে। তিনি আড়াইহাজারে দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ী এলাকায় একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
Manual4 Ad Code
পুলিশ জানায়, শুক্রবার সকালে দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী গ্রামের বাতেনের বাড়ির ভাড়াটিয়া হাকিম মোল্লার টিনের ঘর থেকে গন্ধ বের হয়। এ সময় ওই বাড়ির মালিক বাতেনের ছেলে পুলিশে খবর দেয়। পরে ঘরটি থেকে বস্তাবন্দি অবস্থায় নাদিমের লাশ পাওয়া যায়। এর আগে ১৪ অক্টোবর থেকে ভিকটিম নাদিম আকন্দ নিখোঁজ ছিলেন।
মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
Manual2 Ad Code
প্রাথমিকভাবে জানা যায় ভিকটিমের স্ত্রী খাদিজার সঙ্গে হাকিমের সঙ্গে দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক ছিল। নাদিমের স্ত্রীর সঙ্গে হাকিমের অবৈধ সম্পর্কের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসনে জানান, এ বিষয়ে ভিকটিমের স্ত্রী খাদিজাকে আটক করা হয়েছে। পরকীয়া প্রেমিক হাকিম মোল্লা পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।