প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

স্বামীকে নিয়ে যে অ প ক র্ম করতেন পলি, অত:পর…

editor
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
স্বামীকে নিয়ে যে অ প ক র্ম করতেন পলি, অত:পর…

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
স্বামীকে সহযোগী হিসেবে নিয়ে ‘হানি ট্র্যাপ’- এর খেলায় মেতেছিলেন এক নারী। যুবকদের প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে মুক্তিপণ দাবি করতেন তিনি। তবে শেষমেশ ডিবি পুলিশের কাছে সেই নারীসহ ৩ জন আটক হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে পাবনার সদর থানার শ্রীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মোছা. পলি খাতুন, তার স্বামী মো. জামাল হোসেন (৪৩) এবং তাদের সহযোগী মো. উকিল সর্দার (৪৩)। তারা পাবনার সদর উপজেলার বাসিন্দা।

Manual1 Ad Code

পুলিশ জানায়, বুধবার সকাল ১০টার দিকে পাবনা সদরের বাসিন্দা মো. কারিবুর মোবাইল ফোন মেরামত করতে বাড়ি থেকে জেলা শহরের দিকে রওনা হন। পরে দুপুর ১টার দিকে কারিবুর তার ছেলেকে ফোনে জানান, পাবনা শহরের শাপলা প্লাস্টিক মোড় এলাকায় কয়েকজন তাকে আটকে রেখেছে এবং ৫০ হাজার টাকা মুক্তিপণ না দিলে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

Manual8 Ad Code

এরপর স্বজনরা কোনো উপায় না পেয়ে তাৎক্ষণিক পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ডিবির একটি দল তথ্যপ্রযুক্তি এবং গোপন খবর পেয়ে শ্রীপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

সেখান থেকে অপহৃত কারিবুরকে উদ্ধারসহ দুজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারী পলি খাতুনকে আটক করে পুলিশ। এ সময় অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং অপরাধে ব্যবহৃত একটি অটোরিকশাসহ টাকা জব্দ করা হয়।
পাবনা জেলা গোয়েন্দা শাখার ওসি আব্দুস সালাম জানান, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সদর থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code