প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটের জৈন্তাপুরে কলাপাতার নিচে মিলল মা দ ক, আ ট ক ৩

editor
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে কলাপাতার নিচে মিলল মা দ ক, আ ট ক ৩

Manual1 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে তামাবিল মহাসড়কের হরিপুর পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ও ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ তিনজনকে আটক করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্য, ট্রাক ও নগদ টাকাসহ আলামতের আনুমানিক মূল্য প্রায় ৩৭ লাখ টাকা।

Manual3 Ad Code

শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ট্রাকের ওপর কলাপাতা দিয়ে ঢেকে কৌশলে মাদকদ্রব্যগুলো পরিবহন করা হচ্ছিল।

জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬৪৮ বোতল বিদেশি মদ, ৪০ বোতল ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা। পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৮৮ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-২৪-৪৭৭১ নম্বরের ট্রাক, যার আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা, এবং নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন নওগাঁর পোরশা উপজেলার শীষাবাজার এলাকার মো. আরিফের ছেলে মো. সিরাজ (২৪), পত্নীতলা উপজেলার কাশীপুর এলাকার মৃত আব্দুল হামীদের ছেলে মো. রমজান হোসেন তামিম (২৪) এবং মহাদেবপুর উপজেলার এনায়েতপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. ইদ্রিস আলী (৩৮)।

Manual1 Ad Code

জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শওকত মাসুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) জিয়া, এএসআই রুহুল আমিনসহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, হরিপুর পুলিশ চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে একটি ট্রাকে অভিযান চালানো হয়। এ সময় ট্রাকের ওপর কলাপাতার নিচে লুকিয়ে রাখা মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটক তিনজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

Manual6 Ad Code

ওসি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হবে। সীমান্তবর্তী এলাকায় মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code