প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জৈন্তাপুরে বিজিবির অভিযানে মা দ ক জব্দ

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
জৈন্তাপুরে বিজিবির অভিযানে মা দ ক জব্দ

Manual8 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুরে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় মদ ও ১০৭ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।

Manual6 Ad Code

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জব্দ করা মাদকদ্রব্যের মোট সিজারমূল্য ১ লাখ ৯২ হাজার ৮০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বাধীন জৈন্তাপুর বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ত্রিপরাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের সিজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

এর প্রায় ৩০ মিনিট পর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে একই উপজেলার লালাখাল বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জংলিবিল এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০৭ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়। জব্দকৃত ফেন্সিডিলের সিজারমূল্য ৪২ হাজার ৮০০ টাকা।

Manual4 Ad Code

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য আটক করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে। জব্দকৃত মাদকদ্রব্য সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code