প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জকিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
জকিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Manual6 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
​সিলেটের জকিগঞ্জে শেওলা-জকিগঞ্জ সড়কের নির্মাণকাজের মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি এবং উপজেলায় চুরি-ডাকাতি প্রতিরোধে সবকটি ইউনিয়নে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
​শনিবার (১৭ অক্টোবর) জকিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

​সভায় শেওলা-জকিগঞ্জ সড়কের চলমান উন্নয়নকাজের গুণগত মান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্মাণকাজ যাতে মানসম্মত হয়, তা নিশ্চিত করতে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) নিয়মিত তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও, কাজের ক্ষেত্রে কোনো অনিয়ম বা অসংগতি চোখে পড়লে ঠিকাদার বা সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ না করে সরাসরি এলজিইডি অফিস কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার জন্য স্থানীয় বাসিন্দাদের অনুরোধ জানানো হয়েছে।

​উপজেলায় সাম্প্রতিক সময়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশি তৎপরতা আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও স্থানীয় পর্যায়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে প্রতিরোধ কমিটি গঠনের বিষয়ে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এই উদ্যোগ সফল করতে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি এবং জনগণের সমন্বিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

Manual4 Ad Code

​সভায় সম্প্রতি উত্তরকুলে দুই সহোদর ভাইয়ের ঘরে ডাকাতি ও ডাকাতদের হামলায় ব্যবসায়ী শামীম আহমদ গুরুতর আহত হওয়ার ঘটনা, সোনাসারের জামিল আহমদকে অপহরণ করে মারধর এবং মুন্সীবাজারের ওয়াজেদ আলী মজুমদার বিদ্যানিকেতনে গভীর রাতে চুরির ঘটনা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়। এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে পুলিশকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়।

Manual2 Ad Code

​সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. আজমীর শরীফুল ইসলাম, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মনোজ কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাশ, বিরশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার, খলাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, জকিগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান আহমদ, বারঠাকুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহসিন মর্তুজা চৌধুরী টিপু এবং মানিকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সহিদ।

​এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছব্বির, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছারওয়ার হোসেন, উপজেলা জমিয়তের সহ-সম্পাদক সাংবাদিক কে এম মামুন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, সাংবাদিক রহমত আলী হেলালী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরালাল বিশ্বাস, পূজা উদযাপন ফ্রন্টের সেক্রেটারি সুরঞ্জিত কুমার রায় এবং জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ। সভায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

Manual4 Ad Code

​সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলোকপাত করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং স্থানীয় উন্নয়নকাজের মান বজায় রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code