প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ‎

editor
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ণ
এমপি ও ইউএনওর সাথে জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষাৎ‎

Manual5 Ad Code

‎জকিগঞ্জ প্রতিনিধি:
‎সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান এবং জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নবগঠিত নেতৃবৃন্দ। ‎​শনিবার (০৭ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ এবং সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‎
‎​নবগঠিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রথম কার্যক্রমের অংশ হিসেবে এই সাক্ষাতের আয়োজন করা হয়। মতবিনিময় সভায় বক্তারা এলাকার দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল ও জোরালোভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় সংসদ সদস্য মুফতি আবুল হাসান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
‎
‎​সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, দৈনিক সচিত্র সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ আছলাম হোসেন, সহ-সভাপতি কোহেল রানা সুজাত চৌধুরী, সহ-সভাপতি আব্দুস শহীদ শাকির, সাধারণ সম্পাদক মোরশেদ আলম লস্কর এবং সদস্য মইন উদ্দিন মনই।
‎
‎দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ আছলাম হোসেন বলেন, নবগঠিত কমিটির প্রথম মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী সিলেট -৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দের সাথে সৌজন্যে সাক্ষাৎ এর সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে এমপি মহোদয় ও ইউএনও’র সাথে সাক্ষাৎ করি। অত্যান্ত আন্তরিকতা পূর্ণ মত বিনিময় সভা আমাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। আমাদের কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য যে কোন সহযোগিতা কয়দিন বলে আমাদেরকে আশ্বস্ত হয়েছে। আমরা পর্যায়ক্রমে সরকারি বিভিন্ন কর্মকর্তার সাথে মতবিনিময় করব ইনশাআল্লাহ।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code