প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সম্বর্ধণা

editor
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
বিয়ানীবাজারে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সম্বর্ধণা

Manual6 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

বিয়ানীবাজারের ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে কৃতি সংগঠকদের সম্বর্ধণা প্রধান করা হয়েছে।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্থায়ী কমিটির সদস্য মিজানুর রহমান রুমেল ও গভর্ণিং বডির সদস্য তাজ উদ্দিন কুটি উপজেলা ক্রীড়া সংস্থার যথাক্রমে সদস্য সচিব এবং সদস্য মনোনীত হওয়ায় এ সম্বর্ধণা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য গোলাম মর্তুজাও সম্বর্ধিত হন।

Manual6 Ad Code

শনিবার রাতে বিয়ানীবাজার পৌরশহরের একটি রেস্তোরায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের গভর্ণিং বডির চেয়ারম্যান আব্দুস সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি উম্মে হাবীবা মজুমদার। তিনি স্থানীয় ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Manual6 Ad Code

সম্বর্ধণা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের গভর্ণিং বডির সদস্য সচিব আব্দুল কুদ্দুছ, সদস্য সিদ্দিক আহমদ, মিলাদ মো: জয়নুল ইসলাম ও সাবেক কাউন্সিলার আহমদ আবুল কাশেম।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আলাল উদ্দিন, জাবেদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান সিদ্দিক, ক্রিকেট বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম, সহ ক্রিকেট সম্পাদক এ আর আনিছ, আহসান জামিল, প্রচার সম্পাদক জুমন আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code