প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে এক প্রেমিকের ভয়ঙ্কর প্রতারণা, অবশেষে পুলিশের খাচায়

editor
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
বিয়ানীবাজারে এক প্রেমিকের ভয়ঙ্কর প্রতারণা, অবশেষে পুলিশের খাচায়

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

মিলাদ জয়নুল:

বিয়ানীবাজারে খোদ প্রেমিকার সাথে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগে এক প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকায় পলাতক অবস্থায় তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে শুক্রবার গ্রেফতার করা হয়।

 

ধৃত প্রেমিক মওদুদ আহমদ (২৫) শনিবার সিলেটের আমল গ্রহণকারী আদালত-৪ এ তার অনৈতিক কর্মকান্ডের স্বীকারোক্তিমুলক বিশদ জবানবন্দি দিয়েছেন। তিনি উপজেলার জলঢুপ গ্রামের মো: আব্দুল জলিলের ছেলে। এ ঘটনায় ভিকটিম প্রেমিকা নিজে বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

 

মামলা ও পুলিশ সূত্র জানায়, মা-বাবা হারা এক তরুনীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বখাটে মওদুদ। ওই তরুণী তার মামার বাড়িতে বসবাস করেন। প্রেমের সম্পর্কের জের ধরে তাদের উভয়ের মধ্যে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক হয়। যা ওই তরুণীর অজান্তে নিজের মোবাইল ফোনে ধারণ করে রাখেন প্রেমিক। একপর্যায়ে বাদীনী তার প্রেমিককে বিয়ের জন্য চাপ দিলে মওদুদ তার ধারণ করা ছবি ও ভিডিও ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে ছড়িয়ে দিবেন বলে হুমকি দেন। এমনকি এসব আপত্তিকর ছবি ও ভিডিও বাদীনীর মোবাইল ফোনে প্রেরণ করে তার কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিতে থাকেন তিনি। সর্বশেষ বাদীনীর কাছে ৫ লক্ষ টাকা দাবী করলে তিনি অসহায় হয়ে পড়েন। উপায়ন্তর না পেয়ে নিজে বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন ওই তরুণী। মামলায় মওদুদ ছাড়াও তার বন্ধু পরিচয়ের সহযোগি জলঢুপের মৃত আব্দুল ওয়াহিদের ছেলে আব্দুল শহিদকেও আসামী করা হয়েছে।

 

Manual8 Ad Code

এদিকে আদালতের নির্দেশে বিয়ানীবাজার থানা পুলিশ পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ ধারায় মামলাটি রেকর্ড করে।

 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সিকন্দর জানান, প্রধান আসামী মওদুদকে গ্রেফতার করলে তিনি আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।

Manual5 Ad Code

 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, অপর আসামীকে গ্রেফতারে অভিযান চলছে। মামলার ভিকটিম এবং বাদীকে সবধরনের আইনী সহায়তা প্রদান করা হবে।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code