আগামী ৫ নভেম্বর থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। নিজেদের প্রথম ম্যাচে উদ্বোধনীর দিনে ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ঐ ম্যাচে খেলতে পারবেন না গুরুত্বপূর্ণ ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ।
Manual7 Ad Code
হামজার প্রথম ম্যাচ খেলতে না পারার বিষয়টি নিশ্চিতই ছিল। আজ জাতীয় দলের হেড কোচ থমাস ডুলি ফারহানের বিষয়টিও পরিষ্কার করেছেন। তিনি বলেন, ‘৯ তারিখ হামজা ও ফারহান আসবে। ফলে তারা প্রথম ম্যাচ খেলতে পারবে না। ফিফা উইন্ডো শুরু হচ্ছে ৯ নভেম্বর থেকে।’
Manual1 Ad Code
হামজা না আসতে পারলেও সামিত-রোনানরা অবশ্য সময়মতো আসছেন। জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আমাদের ক্যাম্পে আজ ২২ জন খেলোয়াড় যোগ দিয়েছে। সোহেল রানা সিনিয়র পথে রয়েছে। রোনান নভেম্বরের প্রথম সপ্তাহে আসবে। সামিত, জায়ান, ফাহমিদুল আগেই চলে আসবে। মাহি খানও ইতোমধ্যে চলে এসেছে।’
সাফে ২৮ জনের ফাইনাল স্কোয়াড। ৫ নভেম্বর সাফ শুরু হলেও ১৮ অক্টোবর ২৮ জনের নাম নির্ধারণের শেষ সময় ছিল। সাফের এই নিয়ম নিয়ে বাংলাদেশের কোচ বলেন, ‘এটা সব দলের জন্যই প্রযোজ্য। এই নিয়মের কারণে কেউ ইনজুরি হলে বদলের সুযোগ নেই। ফলে এভাবে খেলতে হবে, এটা আসলেই অনেক কঠিন। কিন্তু কিছু করার নেই।’