প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে নিরাপদ সড়কের স্বপ্ন অধরা, বাইক দূর্ঘটনায় মৃত্যু বাড়ছে

editor
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে নিরাপদ সড়কের স্বপ্ন অধরা, বাইক দূর্ঘটনায় মৃত্যু বাড়ছে

Manual4 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজারে নিয়মিতভাবেই সড়ক দূর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। কোনো দুর্ঘটনায় থেমে যাচ্ছে কারো জীবনের পথচলা, কোনো দুর্ঘটনা কেড়ে নিচ্ছে পরিবারের একমাত্র অবলম্বন। তছনছ হয়ে যাচ্ছে অসংখ্য পরিবারের স্বপ্ন, প্রিয়জন হারানোর শোক বয়ে বেড়াতে হয় আজীবন। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ—সড়কে কারো জীবনই নিরাপদ নয়। বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা, ট্রাফিক আইন অমান্য, আগে যাওয়ার অসুস্থ প্রতিযোগিতাসহ বেশ কিছু কারণে সড়কে ঝরছে এসব তাজা প্রাণ। তবে বিয়ানীবাজারে মোটর সাইকেল দূর্ঘটনার হার বেশী।

Manual6 Ad Code

দুর্ঘটনায় প্রাণহানি ও পঙ্গুত্বের ধারাবাহিক মর্মান্তিক চিত্রই বলে দিচ্ছে, বিয়ানীবাজারে নিরাপদ সড়কের স্বপ্ন এখনো অধরা।

গত ১৩ অক্টোবর) বিকেলে বিয়ানীবাজার পৌরশহরের দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মোটরসাইকেলের ধাক্কায় হাসান আহমদ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এছাড়াও গত ১৮ ফেব্রুয়ারি সকালে ও দুপুরে পৃথক স্থানে সড়ক দূর্ঘটনায় উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে ফাহাদ আহমদ (২৩) এবং একই ইউনিয়নের ভরাউট গ্রামের বকতিয়ার মিয়ার ছেলে কামাল উদ্দিন (৩০) নিহত হন। গত ৪ জুলাই বিকাল সাড়ে ৫টায় উপজেলার চারখাইয়ে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী এবং একইদিন রাত সাড়ে ১১টার দিকে শেওলা সেতু টোল এলাকায় ট্রাক চাপায় এক চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়। এদিন চারখাইয়ে সকালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বকর সাইফুল্লাহ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। তার বাড়ি মাথিউরা ইউনিয়নের দুধবকশী গ্রামে। এ ঘটনায় রাইহান আহমদ (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট প্রেরণ করা হয়। পরদিন বিকেল পৌনে ৫টার দিকে বিয়ানীবাজার উপজেলার সাচান এলাকার সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের কাঠলী ব্রিজ সংলগ্ন স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

Manual3 Ad Code

দুর্ঘটনার যত কারণ : সড়ক দুর্ঘটনার পেছনে বেশ কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক অবকাঠামো, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও অসুস্থতা, ধীরগতির যানবাহন চলাচল, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন না জানা ও না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএর সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজি। এছাড়াও চালকদের মধ্যে প্রতিযোগিতামূলক ও দ্রুত গতিতে বাইক চালানোর প্রবণতা, ট্রাক বা অন্যান্য ভারী যানের সাথে সংঘর্ষে, মানসম্মত হেলমেট না পরাসহ অন্যান্য কারণেও সড়ক দূর্ঘটনায় মৃত্যু ঝুঁকি বাড়ছে।

Manual3 Ad Code

 

বিয়ানীবাজারের সিনিয়র সাংবাদিক আব্দুল খালিক বলেন, আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও বাজারের আশপাশে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, দখলমুক্ত ফুটপাত, নিরাপদ পারাপার, পর্যাপ্ত সড়কবাতি ও নির্দেশক নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

Manual4 Ad Code

 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবিরের মতে, অতিরিক্ত গতির কারণে চালক যানবাহনের নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটে। গতি নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর নজরদারি ও চালকদের পেশাগত প্রশিক্ষণ প্রয়োজন। যানবাহনের বেপরোয়া গতি এবং পথচারীদের অসচেতনতার কারণে পথচারী নিহত হওয়ার ঘটনাও বাড়ছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code